বিশ্ব

ইন্দোনেশিয়ায় জোড়ালো হচ্ছে বিক্ষোভ, বিশ্ববিদ্যালয় এলাকায় কাঁদানে গ্যাস

  • 6:44 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। ছবিঃ ব্লুমবার্গ

মেলবোর্ন, ৩ সেপ্টেম্বর- সরকারি ব্যয় নিয়ে শুরু হওয়া বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তা থেকে ছড়িয়ে পড়া এই আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বানদুং শহরের দুটি বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। খবর রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, ইসলামিক ইউনিভার্সিটি অব বানদুং (ইউএনআইএসবিএ) ও পাশের পাসুন্দান বিশ্ববিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। ঘটনাটির নিন্দা জানিয়ে পাসুন্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোগা তাদিয়ালাগা রুচিয়াত বলেন, “শিক্ষাঙ্গন নিরপেক্ষ ও নিরাপদ স্থান হওয়ার কথা ছিল, অথচ সেখানে হামলা চালানো হয়েছে।”

ইউএনআইএসবিএ শিক্ষার্থী পরিষদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী ‘নৃশংসভাবে’ ক্যাম্পাসে হামলা চালিয়েছে। তবে স্থানীয় পুলিশ কর্মকর্তা হেন্দ্রা রোচমাওয়ান দাবি করেন, বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করেনি, বরং সেখানে আশ্রয় নেওয়া বহিরাগত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে।

সরকারি ব্যয়ের অপচয়, আইনপ্রণেতাদের বাড়তি সুবিধা এবং অর্থনৈতিক সংকট ঘিরে কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলন ক্রমেই সহিংস হয়ে উঠছে। রাজধানীতে পুলিশের ভ্যানচাপায় এক ট্যাক্সিচালকের মৃত্যু ও পরবর্তী ভাঙচুর-লুটপাটে কয়েক লাখ ডলারের ক্ষতি হয়। গত এক সপ্তাহে এ আন্দোলনে অন্তত আটজন নিহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো শ্রমিক সংগঠন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বিশ্লেষকদের মতে, তাঁর দায়িত্বের এক বছর পূর্ণ হওয়ার আগেই এই সংকট নেতৃত্বের প্রতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে পুলিশের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, “ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে। তারা বিক্ষোভকে রাষ্ট্রদ্রোহ বা সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করছে।” জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও এই ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au