খেলা

নেপাল সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, দলে নেই হামজা-শমিত

  • 4:10 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
হামজা-শমিতকে ছাড়াই নেপাল সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা । ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর-নেপালের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুমিতভাবেই দলে নেই লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী এবং আরেক প্রবাসী তারকা শমিত সোম।

শমিত আগেই জানিয়ে দিয়েছিলেন, নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন না তিনি। হামজার বিষয়টি স্পষ্ট না হলেও চোট সমস্যার কারণে তাকে পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছিল। স্কোয়াডে নেই আরেক প্রবাসী তারকা ফাহমিদুল ইসলামও।

অন্যদিকে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, শেখ মোরসালিন, আল আমিন ও জাহিদ শান্ত। তাদের জায়গায় ডাক পেয়েছেন সুজন হোসেন, পাপন সিং, ইসা ফয়সাল ও মোহাম্মদ ইব্রাহিম।

আবাহনীর শাকিল আহাদ তপু চোটের কারণে ছিটকে পড়ায় প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির সেন্টার ব্যাক আব্দুল্লাহ ওমর সজীব।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি প্রীতি ম্যাচ।

বাংলাদেশ স্কোয়াড :

মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান, মো. রহমত মিয়া, তপু বর্মন, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, মো. তাজ উদ্দিন, আরিফ হোসেন, মো. শহরিয়ার ইমন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. আব্দুল্লাহ ওমর, মিতুল মারমা, তারিক রায়হান কাজী, পাপন সিং, মো. সোহেল রানা, সোহেল রানা, ইসা ফয়সল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মো. সাদ উদ্দিন, মো. পাপ্পু হোসেন।


এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au