বিশ্ব

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

  • 7:50 pm - September 05, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর- শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানী কলম্বো থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে এল্লা-ওয়েল্লাওয়েয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তার পাশের রেলিং ভেঙে প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাসচালকসহ ১৫ জন যাত্রী। নিহতদের মধ্যে নয় নারীও রয়েছেন।

শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসটিতে মূলত টানগাল্লে পৌরসভার কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন। তাঁরা ছুটি কাটাতে এল্লার পার্বত্য এলাকায় গিয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।

অন্যদিকে, দ্য ডেইলি মিরর পুলিশের বরাত দিয়ে জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন যাত্রী। আহতদের বাদুল্লা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শ্রীলঙ্কার সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। পার্বত্য অঞ্চলের সর্পিল ও প্যাঁচানো রাস্তা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়কগুলোর মধ্যে অন্যতম। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের দ্বীপরাষ্ট্রটিতে প্রতিবছর গড়ে তিন হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।

উল্লেখ্য, গত মে মাসে কোটমালে এলাকায় একই ধরনের আরেকটি ভয়াবহ দুর্ঘটনায় ২৩ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। এবারের দুর্ঘটনাকে চলতি বছরের সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au