বিশ্ব

কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ ৮ জন আহত, বহুতল ভবনে আগুন

  • 4:20 pm - September 07, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ড্রোন হামলায় কিয়েভে একটি আবাসিক ভবনে আগুন জ্বলছে। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৭ সেপ্টেম্বর- ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। একই সঙ্গে শহরের বিভিন্ন বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে গেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানিয়েছেন, নিপ্রো নদীর পূর্ব তীরে দারনিৎস্কি এলাকায় ভূপাতিত রুশ ড্রোনের ধ্বংসাবশেষ একটি চারতলা আবাসিক ভবনে আঘাত করলে সেখানে আগুন লেগে যায়। উদ্ধার অভিযান চলাকালে আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়র আরও জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষের ফলে কিয়েভের পশ্চিমাঞ্চল স্ভিয়াতোশিনস্কি এলাকায় ১৬ তলা একটি ভবন এবং দুটি ৯ তলা ভবনের ওপরের অংশে আগুন লেগেছে।

রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ দৃশ্য দেখে মনে হয়েছে, কিয়েভে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।

রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, “রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।” তবে মস্কো এখনো এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেন–রাশিয়া চলমান সংঘাতে উভয় পক্ষই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর থেকে এ সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

সূত্রঃরয়টার্স

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au