বিশ্ব

পাকিস্তানকে প্রবল বন্যার সতর্কতা দিল ভারত

  • 6:44 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
সাতলেজ নদীর পানি বৃদ্ধি এবং সামনে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পাকিস্তানকে প্রবল বন্যার সতর্কতা দিয়েছে ভারত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- সাতলেজ নদীর পানি বৃদ্ধি এবং সামনে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পাকিস্তানকে প্রবল বন্যার সতর্কতা দিয়েছে ভারত। ইতিমধ্যে বন্যার পানিতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। এরই মধ্যে নতুন করে আবারও সতর্কবার্তা পাঠিয়েছে নয়াদিল্লি।

বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, রোববার (৭ জুন) ইসলামাবাদস্থ ভারতীয় হাইকমিশন পাকিস্তানি কর্তৃপক্ষকে জানায়, সাতলেজ নদীতে প্রবল বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। সতর্কতায় বলা হয়, যেসব এলাকা ইতিমধ্যে পানিতে ডুবে গেছে সেগুলো আরও ডুবে যেতে পারে।

আগে ভারত সিন্ধু নদ চুক্তির আওতায় পাকিস্তানকে বন্যার বিষয়ে অবহিত করত। তবে চলতি বছরের এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি এ চুক্তি থেকে সরে যায়। এরপর থেকে পাকিস্তানকে কূটনৈতিকভাবে বন্যার সতর্কতা জানানো হচ্ছে।

পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন সতর্কতা জারি করেছে। এতে আগাম সতর্কতা ব্যবস্থা চালু রাখা, জনগণকে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রচার এবং বাঁধগুলোকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ মুলতান শহরটি সাতলেজ ও চেনাব নদীর মাঝখানে অবস্থিত। সেখানে বন্যার পানির চাপে অন্তত তিনটি বাঁধ ভেঙে গেছে। ফলে বহু গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে পিরওয়ালা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যেখানে ঘরবাড়ি, কৃষিজমি ও ফসল ভেসে গেছে।

জিও নিউজের প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বাসিন্দারা কোমরসমান পানিতে দাঁড়িয়ে জিনিসপত্র বহন করছেন, উদ্ধারকারীরা নৌকায় করে মানুষকে সরিয়ে নিচ্ছেন। এর মধ্যেই মুলতানে একটি উদ্ধারকারী নৌকা ডুবে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক ইরফান আলী কাথিয়া আনাদোলুকে বলেন, শুধু পাঞ্জাব প্রদেশেই ১৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখে।

জুন মাসের শেষ দিক থেকে শুরু হওয়া বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত ৯০৭ জন মারা গেছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে আরও একটি বড় ধরনের মৌসুমি বৃষ্টি শুরু হতে পারে।

সূত্র: আনাদোলু

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au