বিশ্ব

নেপালের সংঘর্ষে নিহত অন্তত ১৯, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

  • 2:42 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী কাঠমান্ডুতেই প্রাণ হারিয়েছেন ১৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪৭ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সহিংসতার ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভায় পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বলেন, “এত মানুষের প্রাণহানি অচিন্তনীয়। নৈতিকভাবে আমার আর দায়িত্বে থাকা উচিত নয়।”

সম্প্রতি সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করলে তরুণ প্রজন্ম, বিশেষত জেন-জেডরা রাস্তায় নেমে আসে। বিক্ষোভ দমনে সেনা মোতায়েন ও গুলি চালানোর নির্দেশ দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। দলটির সাধারণ সম্পাদক কবীন্দ্র বুর্লাকোটি এক বিবৃতিতে অভিযোগ করেছেন, সরকার জেন-জেড প্রজন্মের ওপর ‘নৃশংস দমননীতি’ চালিয়েছে। আরএসপি প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ ও অবিলম্বে নতুন জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে।

সহিংসতা শুধু কাঠমান্ডুতেই সীমাবদ্ধ থাকেনি। বুটওয়াল, ভৈরহাওয়া, ইটাহারি, দামাকসহ কয়েকটি শহরে কারফিউ জারি করা হয়েছে। দামাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ ও ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে অবরোধ করে আগুন ধরানোর ঘটনাও ঘটেছে।

চলমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী অলির বাসভবনে জরুরি মন্ত্রিসভা বৈঠক চলছে। তবে কারফিউ ও কঠোর নিরাপত্তাব্যবস্থা সত্ত্বেও বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান করছেন। ফলে দেশটি একদিকে মানবিক বিপর্যয়ের মুখে, অন্যদিকে গণতান্ত্রিক সংস্কারের দাবির চাপে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

কীভাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের আয়ের সব রেকর্ড ভাঙলেন ট্রাম্প

মেলবোর্ন, ২ জুলাই- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে ২০২৫ সালে যে পরিমাণ আয় করেছেন, তা দেশটির ইতিহাসে কোনো বর্তমান বা সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রেই…

কেপ ইয়র্কে অবৈধ নৌকায় প্রবেশের চেষ্টা, বিদেশি নাগরিকদের ফেরত পাঠাল অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কেপ ইয়র্ক উপদ্বীপে অবৈধভাবে নৌকায় প্রবেশের চেষ্টা করা একদল বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই ঘটনায় মানবপাচারের…

ভারতের পর্যটক ভিসা চালু হতেই বাংলাদেশজুড়ে আবেদনকারীদের ঢল কেন

মেলবোর্ন, ২ জুলাই- দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পর্যটক ভিসা চালু করার পর দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে আবেদনকারীদের উপচে পড়া ভিড়…

পড়ে আছে স্মৃতি, নেই মালিক: জেলায় জেলায় জমিদার বাড়ি

মেলবোর্ন, ২ জুলাই- বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো গ্রামে ঢুকুন। ইউনিয়ন পেরিয়ে মেঠো পথ ধরলেই চোখে পড়বে বিশাল ইটের দেয়াল, ভাঙা নহবতখানা, শেওলা ধরা পুকুরঘাট…

ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক, নিহত বেড়ে ২২৯৫

মেলবোর্ন,২ জুলাই- ভয়াবহ দুই দফা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ এবং এখনও প্রায়…

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেলবোর্ন,২ জুলাই- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au