বিশ্ব

নেপালে মন্ত্রীদের বাড়িতে হামলা, নেতাদের সরিয়ে নেওয়া হচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টারে

  • 10:13 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
নেপালের বিক্ষোভ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- নেপালে ছাত্র-জনতার বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় মন্ত্রীদের সরকারি বাসভবন থেকে সরিয়ে নিচ্ছে দেশটির সেনাবাহিনী। কাঠমান্ডুর ভৈসেপাটি এলাকায় মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে এ ব্যবস্থা নেয়া হয়।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার হেলিকপ্টারের মাধ্যমে মন্ত্রীদের বাসভবন থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে সেনারা। সংসদ ভবন রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনা সদস্য। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা।

কাঠমান্ডু উপত্যকা ও অন্যান্য জেলায় মঙ্গলবার জেনারেশন জেড (জেন-জি) আন্দোলনের বিক্ষোভকারীরা একযোগে বিভিন্ন রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালায়। ললিতপুরে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেলের ভৈসেপাটির বাসভবনে পাথর নিক্ষেপ করা হয়। সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা হয়।

বিরোধীদলীয় নেতা ও সিপিএন চেয়ারম্যান পুষ্পকমল দাহালের বাড়িতেও পাথর নিক্ষেপ করা হয়। স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, শুধু রাজধানী নয়, বিভিন্ন জেলাতেও মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে সোমবার থেকেই উত্তাল হয়ে ওঠে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলা। সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং কয়েকশ মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

রক্তক্ষয়ী সংঘাতের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপাল সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বিক্ষোভে বলপ্রয়োগের দায়ে সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au