বিশ্ব

আমেরিকার রাজনৈতিক বক্তা চার্লি কার্ক হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

  • 4:42 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
আমেরিকার উটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনৈতিক বক্তা চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবক টাইলার রবিনসনকে গ্রেপ্তার করেছে এফবিআই। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- আমেরিকার উটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনৈতিক বক্তা চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবক টাইলার রবিনসনকে গ্রেপ্তার করেছে এফবিআই। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এক পারিবারিক বন্ধুর দেয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

২২ বছর বয়সী রবিনসন উটাহর স্থানীয় বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে ওয়াশিংটন কাউন্টিতে বসবাস করছিলেন। রাজ্যের রেকর্ড অনুযায়ী, তার কোনো অপরাধমূলক ইতিহাস নেই। যদিও তিনি নিবন্ধিত ভোটার ছিলেন, তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। ভোটার তালিকায় তিনি ‘নিষ্ক্রিয়’ অবস্থায় ছিলেন, অর্থাৎ সাম্প্রতিক কোনো নির্বাচনে ভোট দেননি এবং কাউন্টি ক্লার্কের অফিস থেকে পাঠানো ডাকের জবাবও দেননি।

অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার উটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে বক্তৃতা দেওয়ার সময় চার্লি কার্ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কর্মকর্তারা জানান, উদ্ধার করা বুলেটের খোসায় খোদাই করা লেখা ছিল, যা তদন্তে গুরুত্ব পাচ্ছে। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির শঙ্কা আরও জোরালো হয়েছে।

উটাহর গভর্নর স্পেন্সার কক্স সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে রবিনসনের এক পরিবারের সদস্য বলেন, ডিনারের সময় সে চার্লি কার্কের উপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিল এবং তার মতাদর্শের সমালোচনা করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে রবিনসন রাজনীতিতে বেশি আগ্রহী হয়ে উঠেছিল বলেও জানা গেছে।

রবিনসনের ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানা তথ্য প্রকাশিত হচ্ছে। তিনি ২০২১ সালে উটাহ স্টেট ইউনিভার্সিটিতে এক সেমিস্টার পড়াশোনা করেছিলেন। পরে কেন পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তা স্পষ্ট নয়। তার মা ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় রবিনসন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া চার বছরের স্কলারশিপের চিঠি উচ্চস্বরে পড়ে শোনাচ্ছে। আরেক পোস্টে জানানো হয়েছিল, কলেজ ভর্তি পরীক্ষা ACT-তে রবিনসন ৩৪ নম্বর পেয়েছিল, যা পরীক্ষার্থীদের শীর্ষ এক শতাংশের মধ্যে পড়ে।

ফেসবুকে রবিনসনের মায়ের পোস্টগুলোতে মূলত পারিবারিক ছবি, স্কুল কার্যক্রম, ভ্রমণ, পোষা প্রাণীর ছবি এবং ছেলেদের নিয়ে গর্ব প্রকাশ করা হতো। পোস্টগুলোতে রাজনৈতিক কোনো বিষয় দেখা যায়নি। যদিও কিছু ছবিতে রবিনসন ও তার ভাইদের হাতে অস্ত্র ধরা অবস্থায় দেখা গেছে, তবে উটাহর মতো শিথিল অস্ত্র আইনের অঙ্গরাজ্যে এটি অস্বাভাবিক নয়।

গ্রেপ্তারের আগে রবিনসন তার রুমমেটকে ডিসকর্ডে বার্তা পাঠিয়েছিল, যেখানে সে জানিয়েছিল একটি রাইফেল গাছপালার ঝোপে তোয়ালে মুড়ে লুকিয়ে রেখেছে। পরে ওই অস্ত্রই ঘটনাস্থলের কাছে বনাঞ্চল থেকে উদ্ধার করে কর্তৃপক্ষ। বর্তমানে রবিনসনকে উটাহ কাউন্টির স্প্যানিশ ফর্ক কারাগারে রাখা হয়েছে।

চার্লি কার্ক যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনৈতিক অঙ্গনে একটি প্রভাবশালী নাম ছিলেন। তিনি ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি কার্কের শেষকৃত্যে অংশ নেবেন এবং তাকে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হবে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au