বাংলাদেশ

উপদেষ্টা মাহফুজের নয়, হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ আ.লীগের নেতা-কর্মীদের

  • 3:19 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- এবার লন্ডনের একটি সেমিনার থেকে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় উপদেষ্টার গাড়ি মনে করে লন্ডনের রাস্তায় হুলস্থুল কান্ড ঘটায় তারা, এমনকি গাড়িতে ডিম নিক্ষেপ করে।

প্রথমে মাহফুজ আলমের গাড়িতেই হামলা হয়েছে বলে জানা গেলেও তথ্য এসেছে, উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে নয়, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়িতে নিষোদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা–কর্মীরা ডিম নিক্ষেপ করেছে বলে জানিয়েছে হাইকমিশন। শুক্রবার গভীর রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

পোস্টে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটো অনুষ্ঠানে অংশ নেন। উপদেষ্টার প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায় ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান এন্ড ওরিয়েন্টাল স্টাডিজ এ। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে স্কুল অব আফ্রিকান এন্ড ওরিয়েন্টাল স্টাডিজ এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করে। উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দেন।

এতে আরও বলা হয়, এ সময় আওয়ামী লীগের ১৮জন কর্মী সোয়াস এর সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। অনুষ্ঠানস্থলে আসতে উপদেষ্টার গাড়ির কোন সমস্যা হয়নি। সোয়াস অনুরোধে আগে থেকেই পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে থাকা অপেক্ষমান গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন। তারা সোয়াস ক্যাম্পাস ত্যাগ করার পর বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হবার সময় কয়েকজন দুষ্কৃতকারী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরও কয়েকজন দুষ্কৃতকারী খালি গাড়ি দুটোতে ডিম নিক্ষেপ করে। যারা রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছিল পুলিশ তাদের সরিয়ে দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে সাতটায় নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনে একটি মতবিনিময় অনুষ্ঠানে  যোগ দেন। সে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র এবং সাংবাদিকরা যোগ দিয়েছিলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে আশ্বাস দিয়েছে।

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au