বাংলাদেশ

জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলেন ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা

  • 9:42 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরও এক সদস্য পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কমিশনের সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগের ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

পদত্যাগপত্রে ড. স্নিগ্ধা উল্লেখ করেন, দায়িত্ব পালনকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর ফলে কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত— যেমন ব্যালট পেপার ও বাজেট চূড়ান্তকরণ এবং অমর্ত্য রায়ের ভিপি পদ প্রার্থিতা বাতিলের বিষয়ে তিনি অবগত ছিলেন না। এসব বিষয়ে তাকে জানানোও হয়নি। কমিশন ও প্রশাসন একচ্ছত্রভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে তিনি জানান, শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভোট গণনার সময় তিনি উপস্থিত থেকে যথাসাধ্য দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ড. স্নিগ্ধা বলেন, “অব্যবস্থাপনা, অতিরিক্ত রাজনৈতিক সমীকরণ, এমনকি এক শিক্ষকের অকাল মৃত্যু নিয়েও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এসব ঘটনা এবং অদৃশ্য চাপ আমাকে নৈতিকভাবে কমিশনের সদস্য হিসেবে কাজ করতে বাধাগ্রস্ত করছে।”

তিনি আরও অভিযোগ করেন, “৩৩ বছরের আকাঙ্ক্ষিত জাকসু নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব গঠন কিংবা বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থ রক্ষায় কার্যকর হয়নি। বরং রাজনৈতিক স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই একজন নিরপেক্ষ শিক্ষক হিসেবে এই কমিশনে থাকা আমার পক্ষে সম্ভব নয়।”

এর আগে শুক্রবার রাতে নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। অভিযোগ নিষ্পত্তি না করেই ভোট গণনা চালিয়ে যাওয়ায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

একই সময়ে দুই সদস্যের পদত্যাগে জাকসু নির্বাচন কমিশনের কার্যক্রম নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

এই শাখার আরও খবর

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au