অস্ট্রেলিয়া জুড়ে অ্যানজাক (ANZAC) ডে পালিত
মেলবোর্ন, ২৫ এপ্রিল: ২৫ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়া জুড়ে যথাযোগ্য মর্যাদা, নীরবতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে অ্যানজাক (ANZAC) ডে। ভোরের প্রথম প্রহর থেকেই…
মেলবোর্ন, সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের এক পরিবার আবারও ভয়াবহ চুরির ঘটনায় হতবাক হয়ে পড়েছে। মাত্র কয়েক মাস আগে তারা অস্ত্রধারী এক অনুপ্রবেশকারীর হামলার শিকার হয়েছিলেন। সেই ট্রমা থেকে মুক্তি পেতে বাড়ি বদল করলেও নতুন বাসায় গিয়েই আবারও চুরির শিকার হলেন তারা।
স্থানীয় সংবাদমাধ্যম নাইন নিউজ জানায়, প্রায় এক বছর আগে সাউথ রিপলিতে ওই পরিবারের বাসায় ঢুকে এক হামলাকারী নারীর মাথায় বন্দুক ঠেকিয়েছিল। ঘটনার সময় তার ৯ বছরের ছেলে উপস্থিত ছিল। পরে ভয়ের কারণে পরিবারটি ৩০ কিলোমিটার দূরের ড্রুভেলে চলে যায়।
তবে নতুন বাড়িতে উঠার এক মাসের মধ্যেই ফের বিপদের মুখে পড়ল পরিবারটি। আজ ভোরে কয়েকজন চোর তাদের গ্যারেজ ও বাড়ির পেছন দিক দিয়ে ঢুকে পড়ার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে। পরিবার ঘুমিয়ে থাকাকালে চাবি, মানিব্যাগ, হাতব্যাগসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। এমনকি সোফায় ঘুমিয়ে থাকা এক বাসিন্দার কাছাকাছি থেকেও চুরি করা হয়।
এমনকি চোরেরা একটি মোটরবাইক নিতে চাইলেও চালু করতে না পেরে পরে আবার ফিরে এসে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটিকে “অবাধ্য ও জঘন্য কাজ” বলে মন্তব্য করেছেন গৃহকর্ত্রী।
এই ঘটনার পর পরিবারের সন্তানরা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে তারা এখন দাদা-দাদীর কাছে চলে গেছে। মা জানিয়েছেন, তার ছেলে মানসিক আঘাত (পিটিএসডি) নিয়ে ভুগছে। তিনি বলেন, “আমার ছেলেটা ধীরে ধীরে ভালো হতে শুরু করেছিল। আবার এমন ঘটনার পর সে ভেঙে পড়েছে। এটা আমার হৃদয় ভেঙে দেয়।”
পুলিশ জানিয়েছে, একই গাড়ি আশেপাশের আরও কিছু বাড়ির সিসিটিভিতে ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে একই চক্র একাধিক চুরির চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
পরিবারটি বলছে, তারা এখন রাতে ঘুমাতেও ভয় পাচ্ছে। গৃহকর্ত্রী বলেন, “আমরা শুধু চাই আমাদের সন্তান যেন নিরাপদ বোধ করে।”
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
সুত্রঃ নাইন নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au