বিশ্ব

কাতারে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

  • 5:20 pm - September 15, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
কাতারে হামলা নিয়ে ইসরায়েলকে সতর্কতা ট্রাম্পের। ছবি : এএফপি

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ঘনিষ্ঠ মিত্র—ইসরায়েল ও কাতারের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সতর্কবার্তা দিয়ে বলেন, “কাতার একটি অসাধারণ মিত্র। ইসরায়েলসহ সবাইকে এ বিষয়ে সাবধান থাকতে হবে। আমরা যখন কাউকে আক্রমণ করি, আমাদের সতর্ক থাকতে হবে।”

গত মঙ্গলবার দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার নিন্দা করেছিলেন ট্রাম্প। হামলার সময় দোহায় ইসরায়েল ও হামাসের আলোচকরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন। ওই হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

ঘটনার পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বহু আরব ও মুসলিম নেতা দোহায় সমবেত হয়ে কাতারের পাশে দাঁড়ান। সংহতি প্রকাশের ওই অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান, ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে এবং দ্বৈত মানসিকতা বন্ধ করতে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্যও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ, কাতারে রয়েছে মার্কিন সেনাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

সূত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au