বাংলাদেশ

ঢাকায় তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার, শুরু ১৮ সেপ্টেম্বর

  • 7:54 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৫। দেশীয় পর্যটনের সম্ভাবনা তুলে ধরা এবং দেশি-বিদেশি সংশ্লিষ্ট পক্ষগুলোকে এক ছাদের নিচে একত্র করার উদ্দেশ্যে আয়োজিত এ মেলায় ১৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) দুইটি হলে আয়োজিত এ তিন দিনব্যাপী মেলায় সরকারি পর্যটন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস ও ঢাকায় অবস্থিত মিশনগুলো অংশ নেবে।

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এটিএফ চেয়ারম্যান মাহবুবুল হেলাল মেলার বিস্তারিত জানান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সৈমা শাহীন সুলতানা।

মেলার উদ্দেশ্য তুলে ধরে মাহবুবুল হেলাল বলেন, পর্যটন শিল্পের প্রতিটি খাতকে এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। হোটেল, রিসোর্ট, ক্রুজ, এয়ারলাইনস, ব্যাংক, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে। পাশাপাশি, বাংলাদেশকে একটি উদীয়মান বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে উপস্থাপন করাই মূল লক্ষ্য।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এ সময় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ব্যবসায়িক আলোচনা (বিটুবি সেশন), গন্তব্য উপস্থাপনা, পণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে।

এ ছাড়াও মেলার সঙ্গে সমান্তরালে আয়োজন করা হবে “বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস”, যেখানে পর্যটন খাতে বিনিয়োগের নতুন সুযোগ তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে পারে। এজন্য টেকসই উন্নয়ন ও অবকাঠামোগত উন্নতির পাশাপাশি পর্যটনবান্ধব নীতি ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে গুরুত্ব দিচ্ছে সরকার ও বেসরকারি খাত।

বিপিসি চেয়ারম্যান সৈমা শাহীন সুলতানা বলেন, এটিএফ এখন বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবারের আয়োজনের মাধ্যমে দেশের বৈশ্বিক পর্যটন খাতে অবস্থান আরও শক্তিশালী হবে, বিশেষ করে পর্যটনের মৌসুম সামনে রেখে।

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au