বিশ্ব

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ

  • 5:41 pm - September 17, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেনফাইল ।ছবি: এএফপি

মেলবোর্ন, ১৭সেপ্টেম্বর – নিউইয়র্কে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। এর আগে একাধিক দেশ এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। প্রায় দুই বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়ে ফ্রান্স এ প্রচেষ্টা শুরু করে।

লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন সোমবার রাতে সাংবাদিকদের বলেন, “গত কয়েক মাসে গাজার পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। এখন ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে প্রাসঙ্গিক বলে মনে করছেন আন্দোলনকারীরা। আমরা সেই দেশগুলোর সঙ্গে থাকতে চাই, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।”

এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “এ ধরনের সিদ্ধান্ত হামাসকে আরও উদ্দীপ্ত করছে।”

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২১৯ জন নিহত হন। ওই ঘটনার পর থেকে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৯০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগ নারী ও শিশু। জাতিসংঘ হতাহতের এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

এরই মধ্যে জাতিসংঘ প্রথমবারের মতো জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েল জাতিগত নিধন চালিয়েছে। এক তদন্ত প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রীসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের এ কর্মকাণ্ডের উসকানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জাতিসংঘের অধিবেশনে যে দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে, তাদের মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামও রয়েছে।

সূত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au