কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা
ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…
মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থগিত হয়ে গেছে। এতে ১৭৮ জন যাত্রী আটকা পড়েছেন।
মঙ্গলবার রাতের এ ঘটনা নিশ্চিত করেছেন বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা। তিনি জানান,
“যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় ত্রুটি ধরা পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে।”
আটকা যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে, এবং ভিসাজনিত সমস্যার কারণে বাকি তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। পাশাপাশি তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
ঢাকা থেকে আজ বুধবার রাতে বিমানের একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান হয়ে গেলে রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার রাত ১২:০৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।
আটকা যাত্রীদের একজন, সিলেটের আব্দুল আহাদ জিহাদি, বলেন,
“মঙ্গলবার রাতেই বোর্ডিং সম্পন্ন করে বিমানে উঠেছি। কিন্তু উড্ডয়নের আগে হঠাৎ ত্রুটি ধরা পড়ায় এখন হোটেলে অবস্থান করছি। কখন দেশে ফিরতে পারব, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”
আরেক যাত্রী আবুধাবির হাবিব আহমেদ বলেন,
“দ্রুত ঢাকায় পৌঁছানোর জন্য বিমানের ফ্লাইটটি বেছে নিয়েছিলাম। কিন্তু বিলম্বের কারণে নারী, শিশু ও প্রবীণসহ সব যাত্রীই ভোগান্তিতে পড়েছে।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au