বিশ্ব

গাজায় অনাহারে আরও ৪ জনের মৃত্যু, নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার

  • 2:39 pm - September 19, 2025
  • পঠিত হয়েছে:১৮৭ বার
গাজার একটি ত্রাণকেন্দ্রে ত্রাণপ্রত্যাশীদের ভিড়। ছবি:সংগৃহীত

মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- ইসরায়েলি হামলা ও অবরোধে গাজায় মানবিক বিপর্যয় ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১ জনে। শুধু গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৭৯ জন, আহত হয়েছেন ২২৮ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে গত এক দিনে নিহত হয়েছেন আরও ৯ ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ৩৩ জন। ২৭ মে থেকে এভাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫১৩, আহত হয়েছেন অন্তত ১৮ হাজার ৪১৪ জন।

এর পাশাপাশি অপুষ্টি ও অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়—এদের মধ্যে একজন শিশু। অক্টোবর থেকে এ পর্যন্ত অনাহারে প্রাণ হারিয়েছেন ৪৩৫ ফিলিস্তিনি, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।

২০২৫ সালের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে দেওয়ার পর খাদ্য ও জ্বালানির মারাত্মক সংকট তৈরি হয়েছে। প্রায় ২৪ লাখ মানুষ এখন ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে। আন্তর্জাতিক সংস্থা আইপিসি সতর্ক করেছে, উত্তর গাজায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দেইর আল-বালাহ ও খান ইউনুসে ছড়িয়ে পড়তে পারে।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল আবারও হামলা শুরু করার পর থেকে গাজায় নিহত হয়েছেন আরও ১২ হাজার ৫৯০ জন, আহত হয়েছেন ৫৩ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে, আন্তর্জাতিক মহল ক্রমশ চাপ বাড়াচ্ছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আর গত মঙ্গলবার জাতিসংঘের একটি তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে।

 

এই শাখার আরও খবর

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au