বিশ্ব

সমালোচনামূলক গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ট্রাম্পের

  • 8:23 pm - September 19, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচনামূলক গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে এই আহ্বান জানান তিনি, যখন টেলিভিশন উপস্থাপক জিমি কিমেলের অনুষ্ঠান স্থগিত হওয়ায় ট্রাম্প প্রকাশ্যে সন্তুষ্টি প্রকাশ করছিলেন। রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করার অভিযোগে গণমাধ্যম ও অন্যদের বিরুদ্ধে চলা প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

কিমেলের লেট-নাইট শো বুধবার সম্প্রচার থেকে সরিয়ে ফেলা হয়। সমালোচকরা বলছেন, কার্ক হত্যাকাণ্ড প্রসঙ্গে কিমেলের মন্তব্যই এর কারণ। কিমেল অতীতে নিয়মিতভাবে ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, “সে নিজেকে সম্পূর্ণ বোকা বানিয়েছে,” এবং গত বছরের অস্কারে কিমেলের ট্রাম্পবিরোধী বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেন।

দিনের শুরুতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, কিমেলকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি “একজন মহান মানুষ চার্লি কার্ক সম্পর্কে ভয়ংকর কথা বলেছেন।”

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (FCC) যেন ট্রাম্পবিরোধী গণমাধ্যমের লাইসেন্স বাতিলের বিষয়টি বিবেচনা করে। “আমার মনে হয় তাদের লাইসেন্স বাতিল করা উচিত,” বলেন তিনি। যদিও মার্কিন আইনে সরকারবিরোধী কভারেজ বা সমালোচনামূলক বক্তব্যের কারণে FCC কোনো সম্প্রচার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে পারে না।

ট্রাম্প আরও বলেন, “এটা নির্ভর করছে ব্রেনডান কারের ওপর।”

ডিজনি মালিকানাধীন এবিসি চ্যানেল বুধবার অনির্দিষ্টকালের জন্য জিমি কিমেল লাইভ শো বন্ধ করে দেয়। ওইদিন কিমেল তার মনোলগে বলেন, “মাগা গোষ্ঠী চার্লি কার্কের মৃত্যুকে রাজনৈতিক ফায়দা তোলার কাজে ব্যবহার করছে।”

এফসিসির চেয়ারম্যান কার, যিনি ট্রাম্প মনোনীত, এক ডানপন্থি পডকাস্টে ইঙ্গিত দেন যে কিমেলের বক্তব্য ডিজনির লাইসেন্সকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তিনি বলেন, “এটি ডিজনির জন্য এখন খুবই গুরুতর বিষয়। তারা আমাদের দেওয়া লাইসেন্সে কাজ করছে, আর সেই লাইসেন্সে জনস্বার্থে সেবা দেওয়ার শর্ত আছে।”

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, কিমেল শোয়ের ভবিষ্যৎ নিয়ে ডিজনির তিন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণ ও মামলা মোকদ্দমার তালিকায় কিমেলই প্রথম নন। গত জুলাইয়ে সিবিএস ঘোষণা করে যে দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট ২০২৬ সালে বন্ধ হয়ে যাবে। এর কয়েকদিন আগে কোলবার্ট ট্রাম্প-সংক্রান্ত এক মামলায় ১৬ মিলিয়ন ডলার মীমাংসা দেওয়ায় সিবিএসের মূল প্রতিষ্ঠান প্যারামাউন্টকে সমালোচনা করেছিলেন।

এছাড়া এবিসি নিউজও ট্রাম্পের বিরুদ্ধে “ধর্ষণের দায় প্রমাণিত” হয়েছে বলে ভুল তথ্য সম্প্রচারের কারণে ১৫ মিলিয়ন ডলার জরিমানা দেয়। প্রকৃতপক্ষে আদালত ট্রাম্পকে ধর্ষণের নয়, যৌন নিপীড়নের দায়ে দায়ী করেছিলেন। সম্প্রতি ট্রাম্প নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে কয়েকশ কোটি ডলারের মামলা করেছেন, তাদের জেফ্রি এপস্টেইন সম্পর্কিত প্রতিবেদনের জন্য।

বুধবার আরেক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দেন, আরও লেট-নাইট উপস্থাপককে স্থগিত করা হতে পারে। তিনি লিখেন, “এখন ফেক নিউজ এনবিসিতে রইল জিমি আর সেথ, দুই ব্যর্থ লোক।” এখানে তিনি জিমি ফ্যালন ও সেথ মেয়ার্সকে উল্লেখ করেন। তিনি আরও লেখেন, “তাদের রেটিংও ভয়াবহ। করো এনবিসি!!!”

এদিকে ডেমোক্র্যাটরা এখন নো পলিটিক্যাল এনিমিজ অ্যাক্ট নামে নতুন একটি বিল উত্থাপনের চেষ্টা করছে। তাদের দাবি, কিমেল ইস্যু থেকেই বিলটি প্রণয়নের অনুপ্রেরণা এসেছে। এই আইনের উদ্দেশ্য হলো মতপ্রকাশের স্বাধীনতার কারণে সরকার কর্তৃক প্রতিশোধমূলক পদক্ষেপ ঠেকানো। তবে রিপাবলিকান-নিয়ন্ত্রিত কংগ্রেসে এর পাস হওয়ার সম্ভাবনা কম।

ডেমোক্র্যাট সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এফসিসি চেয়ারম্যান কারের পদত্যাগ দাবি করেন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“প্রথমেই স্পষ্ট করে বলি, রাজনৈতিক সহিংসতার কোনো স্থান আমেরিকায় নেই। কিন্তু এটাও স্পষ্ট করতে হবে, নাগরিক সমাজ ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের হুমকি হলো সংবিধান স্বাক্ষরের পর থেকে এই দেশের মৌলিক মূল্যবোধের ওপর আঘাত।”

শুমার আরও বলেন, “হোয়াইট হাউস এবং তাদের সহযোগীদের কাছ থেকে গণতন্ত্রের ওপর আক্রমণ চলছে, এবং প্রতিদিন আমরা তার আরও প্রমাণ পাচ্ছি।”

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au