বিশ্ব

ট্রাম্পপন্থী সাংবাদিক মারিয়া বার্তিরোমোকে নাগরিকত্ব দেবে ইতালি

  • 3:04 am - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
ট্রাম্পপন্থী সাংবাদিককে নাগরিকত্ব দেবে ইতালি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কট্টর-ডানপন্থী সরকার ফক্স নিউজের সাংবাদিক ও ট্রাম্পপন্থী মারিয়া বার্তিরোমোকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র–ইতালি সম্পর্ক উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়। সরকারি বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বার্তিরোমোর ‘‘বিশেষ অবদান’’ তুলে ধরে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন।

বিবৃতিতে আরও জানানো হয়, ৩০ বছরেরও বেশি সাংবাদিকতা জীবনে বার্তিরোমো যুক্তরাষ্ট্র ও ইতালির সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এবং ইতালীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি বজায় রেখেছেন।

এখন প্রস্তাবটি ইতালির রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লার অনুমোদনের জন্য পাঠানো হবে।

মারিয়া বার্তিরোমো বহুবার গর্বের সঙ্গে তাঁর ইতালীয় শিকড়ের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, তাঁর দাদা কারমিনে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর বাবার পরিবার নেপলস থেকে এবং মায়ের পরিবার সিসিলির আগ্রিজেন্তো শহরের বাসিন্দা।

এ বছর মেলোনি সরকার নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করলেও বার্তিরোমোর নাগরিকত্বের সিদ্ধান্ত ওই সীমাবদ্ধতার আওতায় পড়ছে না। আগে চার প্রজন্ম পর্যন্ত রক্তের সম্পর্ক প্রমাণ করলে আবেদন করা যেত, এখন শর্ত সীমিত করে কেবল পিতা বা দাদা-দাদি, নানা-নানির মাধ্যমে যোগসূত্র থাকলেই নাগরিকত্বের আবেদন করা যাবে।

তবে সাংবাদিকের প্রকাশ্য ট্রাম্পপন্থী অবস্থান এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের অভিযোগের কারণে তাঁকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত ইতালিতে আলোচনার জন্ম দিয়েছে।

ফক্স নিউজ ও বার্তিরোমো বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ছড়ানোর কারণে ভোটিং প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্টম্যাটিকের দায়ের করা কয়েক বিলিয়ন ডলারের মানহানি মামলার আসামি।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au