সর্বশেষ

সুপার ফোরের সুবিধা আদায় করে নিচ্ছে ভারত

  • 6:14 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ সেপ্টেম্বর-চলমান এশিয়া কাপের গ্রুপপর্বের লড়াই শেষ। আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার ফোরের দ্বৈরথ। মরুর দেশের গরম আবহাওয়া, তারপর দ্বিতীয় রাউন্ডের ঠাসা সূচি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সূচি বিশ্লেষণে দেখা যাচ্ছে, বরাবরের মতো এবারও বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। অন্যদিকে, চাপের মুখে পড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলো।

ভারতের প্রথম সুপার ফোর ম্যাচ ২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর, যেখানে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। শেষ ম্যাচ ২৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতিটি ম্যাচের আগে ভারত পাচ্ছে পর্যাপ্ত বিশ্রাম এবং সবগুলো ম্যাচই হচ্ছে একই ভেন্যু-দুবাইয়ে।

অন্যদিকে, বাংলাদেশের সূচি অনেকটাই চাপের। প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর মাত্র এক দিনের বিরতির পর টানা দুটি ম্যাচ খেলতে হবে ২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তান। অর্থাৎ, ৬ দিনের মধ্যে ৩টি হাই-প্রেশার ম্যাচ, তার মধ্যে দুটি টানা দিনে যা স্পষ্টতই শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর।

আজকের ম্যাচের আগে তবুও কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় লিটন দাসরা। শ্রীলঙ্কা সেটাও পাচ্ছে না। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দু’টি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই যেতে হবে লঙ্কানদের।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর তাদের দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে, তবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ফলে ভেন্যু পরিবর্তনের ভ্রমণ ক্লান্তি থাকবে তাদের জন্য। ভারতের সুবিধা ও বাকি দলের এই ব্যবধানগুলো নিয়েই সমালোচনা শুরু হয়েছে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সূচিতে ভারসাম্য না থাকায় একটি দল (ভারত) অনেকটাই সুবিধা পাচ্ছে, যা টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলোকে সময় ও ভ্রমণের চাপ সামলে খেলতে হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au