খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

  • 7:39 am - September 21, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ।

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- এশিয়া কাপের গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশ দল পা রেখেছিল সুপার ফোরে। সেই যাত্রার প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ।

শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। দলীয় স্কোর মাত্র ১ রানেই তানজিদ হাসান তামিম শূন্য রানে ফিরে যান। তবে সেই চাপ কাটিয়ে সাইফ হাসান ও লিটন দাস গড়েন ৫০ রানের জুটি। লিটন ২৩ রানে আউট হলেও সাইফ একাই ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন। তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। ৪৫ বলে ৬১ রান করে আউট হওয়ার আগে দলকে দৃঢ় অবস্থানে নিয়ে যান তিনি।

এদিকে ব্যর্থতার খরা কাটিয়ে অর্ধশতক হাঁকান তাওহীদ হৃদয়। ৫৮ রান করে ফেরার আগেই নিশ্চিত করে দেন জয়ের ভিত। শেষদিকে শামীম পাটোয়ারী ১২ বলে অপরাজিত ১৪ রান করে জয় নিশ্চিত করেন। যদিও শেষ ওভারে দ্রুত দুটি উইকেট হারিয়ে সাময়িক নাটকীয়তা তৈরি হয়, কিন্তু ১ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। ইনিংসের শুরুতে ঝড় তুললেও পরে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে লঙ্কানরা। একমাত্র ভরসা ছিলেন দাসুন শানাকা, যিনি শেষদিকে রীতিমতো ঝড় তোলেন। ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন তিনি। আসালঙ্কা যোগ করেন ১২ বলে ২১ রান।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন সেরা বোলার। তিনি মাত্র ২০ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। শেখ মেহেদি নেন ২টি এবং তাসকিন আহমেদ নেন ১টি উইকেট।

এই জয়ের মাধ্যমে এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত সূচনা করল টাইগাররা।

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au