হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…
মেলবোর্ন,২২ সেপ্টেম্বর- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রবিবার অভিযোগ করেছে যে, চরমপন্থী ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী দেশের রাজনৈতিক অঙ্গন ও বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রমের মাধ্যমে এক ধরনের “রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র” গড়ে তোলার চেষ্টা করছে। সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্টকে কি ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তিনি নির্ধারণ করবেন কোন দোকান বৈধ বা অবৈধ? তিনি এক দোকানকে তিন হাজার টাকা জরিমানা করেছেন এবং সেই টাকা জমা দিয়েছেন ‘বাইতুল মাল’-এ, যা আসলে জামায়াতের তহবিল। এর আইনি ভিত্তি কী?” — জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকান চালাবে বা বাজার পরিচালনা করবে, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বিঘ্নিত হলে ছাত্রনেতারা সে বিষয়ে সতর্ক করতে পারে। কিন্তু জরিমানা আদায় করে দলের তহবিলে জমা দেওয়া এক গুরুতর বিষয়, যা রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র সৃষ্টির শামিল।
তিনি আরও বলেন, জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় হলগুলোতে লোহার খাট সরবরাহ করছে। প্রশ্ন হলো এ দায়িত্ব কি কোনো রাজনৈতিক দলের নাকি ছাত্র সংসদের? যদি শিক্ষার্থীদের দাবি থাকে, তবে তাদের উপাচার্যের সঙ্গে আলোচনা বা দর-কষাকষি করতে হবে। আবাসন, খাট বা অন্য সুযোগ-সুবিধার ঘাটতি পূরণ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au