সর্বশেষ

আইসিসি থেকে শাস্তি পেলেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব ও নূর

  • 3:09 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ সেপ্টেম্বর-চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির কবলে পড়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও নূর আহমদ। আফগানিস্তানের এই দুই স্পিনারকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পাশাপাশি নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে মুজিব ও নূরের। গত ২৪ মাসের মধ্যে এটা প্রথম অপরাধ তাদের।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২.৮ ধারা ভাঙেন নূর। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলে এই শাস্তির বিধান রয়েছে। মুজিবের বিরুদ্ধে ২.২ ধারা ভঙের অভিযোগ উঠেছে। এই অনুচ্ছেদে ক্রিকেটের কোনো সরঞ্জামের অপব্যবহারের কথা আছে।

মাঠের দুই আম্পায়ার, তৃতীয় ও চতুর্থ আম্পায়ারের অভিযোগে মুজিব ও নূরকে শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। দুই আফগান ক্রিকেটার দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

শ্রীলঙ্কার কাছে ম্যাচটি ৬ উইকেটে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আফগানিস্তান।

এই শাখার আরও খবর

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au