সর্বশেষ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাস্পিয়নশিপে রিফাতের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারালো বাংলাদেশ

  • 3:17 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
গ্রুপ চ্যাম্পিয়ন বাংলার কিশোররা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ সেপ্টেম্বর-সাফ অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছিল লাল-সবুজরা। আজ একই ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নেপাল এই গ্রুপের রানার্স আপ।

বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলবে। বি গ্রুপে ভারত ও পাকিস্তান ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ দুই দলের মধ্যকার ম্যাচটি হবে মূলত গ্রুপ সেরা নির্ধারণের। এর পরই মূলত বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে। ২৫ সেপ্টেম্বর একই দিন দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল।

ম্যাচের ১৮ মিনিটে আরিফ লিড এনে দেন। নাজমুল হুদা ফয়সালের শট লঙ্কান গোলরক্ষক প্রতিহত করলে আরিফ বল পান। তিনি ঠান্ডা মাথায় বল জালে পাঠান। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো তিন গোল করে। তিনটি গোলই করেন কাজী রিফাত। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কাজী রিফাত বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে গোল করেন। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট গোলরক্ষক আংশিক সেভ করেন। ফিরতি বলে রিফাত গোল করেন।

৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিফাত। অধিনায়ক ফয়সালের বাড়ানো বলে বা পায়ে বল রিসিভ করে দুর্দান্ত দক্ষতায় নিজের হ্যাটট্রিক ও দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।

এই শাখার আরও খবর

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au