সর্বশেষ

বিসিবি ভবন ঘেরাও এর হুশিয়ারি ইশরাক হোসেনের

  • 8:29 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ সেপ্টেম্বর-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় ‘বাড়াবাড়ি’ হলে প্রয়োজনে বিসিবি কার্যালয় ঘেরাও করা হবে।

ঢাকায় জেলা, বিভাগ ও ক্লাব পর্যায়ের খেলোয়াড় ও সংগঠকদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন তিনি। এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একাধিক কাউন্সিলর প্রার্থীও উপস্থিত ছিলেন।

ইশরাক বলেন, ‘বর্তমান সরকার একটি অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাজনৈতিকভাবে বিষয়গুলোতে জড়িয়ে নিজেদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এভাবে কখনো শান্তিপূর্ণ সমাধান আসবে না। আমরা চাই না, বিসিবি নির্বাচনে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হোক।’

তিনি আরও যোগ করেন, ‘গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে হবে। আমরা চাই যোগ্য জেলা, বিভাগ ও খ্যাতনামা সংগঠকরা মনোনীত হোন। যদি তা না হয়, এবং মনোনয়ন প্রক্রিয়ায় অন্যায় চাপ সৃষ্টি করা হয়, তবে আমাদের একটাই পথ থাকবে—বিসিবি ঘেরাও।’

সাম্প্রতিক সময়ে বিসিবি ভবনের সামনে নানা দাবিতে বিক্ষোভ ও কর্মসূচি দেখা গেছে—কখনো ম্যাচের টিকিট নিয়ে, আবার কখনো সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার দাবিতে। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন, কারণ সরাসরি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করেই উঠেছে এ ঘেরাওয়ের হুমকি।

এই শাখার আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

অনৈতিক প্রস্তাব দিলে শিক্ষকের গালে থাপ্পড় মারতে পারেন শিক্ষার্থীর বাবা

ওটিএন বাংলা রিপোর্ট: শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দেওয়া শিক্ষকের গালে থাপ্পড় মারার অধিকার তাঁর বাবার রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী। টঙ্গীর একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au