অস্ট্রেলিয়া

দুর্গাপূজায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা

  • 1:04 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
প্রধানমন্ত্রী শুভকামনা জানিয়ে বলেন, “এই দুর্গাপূজায় রঙিন প্রতিমা, শৈল্পিক প্যান্ডেল এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা আপনাদের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।” ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটিএন বাংলাকে সরবরাহকৃত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর– অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দুর্গাপূজা উপলক্ষে অস্ট্রেলিয়ার হিন্দু সম্প্রদায়সহ সারা বিশ্বের পূজার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি প্রাচীন কাহিনি ও আধুনিক আচার-অনুষ্ঠানের এক অনন্য সংমিশ্রণ।

তিনি বলেন, “মানুষ যখন একত্রিত হয়, তখন দেবী দুর্গার আরাধনা, মন্ত্রোচ্চারণ ও উৎসবের প্রাণময় আবহ আমাদের সবার ভেতরে ভক্তি, আনন্দ ও ঐক্যের চেতনা জাগিয়ে তোলে। এ ধরনের চিরন্তন ঐতিহ্য আমাদের বিশ্বের এক অনন্য সংস্কৃতির গভীরতা ও সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দেয় এবং একই সঙ্গে অস্ট্রেলিয়ার জাতীয় পরিচয়কে আরও দৃঢ় করে।”

তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দেশ কারণ এটি গড়ে উঠেছে নানা দেশের মানুষের বিশ্বাস, অভিজ্ঞতা ও অবদানের ভিত্তিতে। হিন্দু সম্প্রদায় এই বহুসাংস্কৃতিক সমাজের একটি অমূল্য অংশ, যাদের উদারতা ও সামাজিক চেতনা আমাদের জাতিকে সমৃদ্ধ ও অনুপ্রাণিত করে।”

শেষে প্রধানমন্ত্রী শুভকামনা জানিয়ে বলেন, “এই দুর্গাপূজায় রঙিন প্রতিমা, শৈল্পিক প্যান্ডেল এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা আপনাদের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

 

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au