আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে একটি সংগঠন। শনিবার ‘বঙ্গসেনা’ নামের সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে…
মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর– মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে ‘একজন মহান আমেরিকান বীর’ এবং ‘শহীদ’ আখ্যা দিয়েছেন। গত রবিবার অ্যারিজোনার ফিনিক্সের নিকটবর্তী স্টেট ফার্ম স্টেডিয়ামে অনুষ্ঠিত এক বিশাল স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
বিবিসির খবরে বলা হয়েছে, স্মরণসভায় ট্রাম্প বলেন, “কার্ক শহীদ হয়েছেন। কারণ তিনি সাহসী জীবনযাপন করেছিলেন, দৃঢ়ভাবে এগিয়েছিলেন এবং অসাধারণভাবে যুক্তি উপস্থাপন করেছিলেন।”
অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-ও ছিলেন।
১০ সেপ্টেম্বর চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। তার মৃত্যু যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহলে ব্যাপক আলোড়ন তোলে।
স্মরণসভায় কার্কের স্ত্রী এরিকা কার্ক আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন,
“আমার স্বামী চার্লি তরুণদের বাঁচাতে চাইতেন, এমনকি সেই তরুণকেও, যিনি তার জীবন নিয়েছেন। আমি তাকে ক্ষমা করেছি, কারণ খ্রিস্টও এভাবেই করেছিলেন। ঘৃণার জবাব ঘৃণা নয়।”
স্মরণসভায় যোগ দিতে হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ান। অনেকেই আবার আগের রাতেই ক্যাম্প করে জায়গা নিশ্চিত করেন। উপস্থিতদের মধ্যে অনেকেই ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (MAGA)’ টুপি, ট্রাম্প-সংক্রান্ত পোশাক এবং লাল-সাদা-নীল রঙের জাতীয়তাবাদী পোশাক পরে আসেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au