সর্বশেষ

আবু শাহেদ ইমনের দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র ‘এ ফুলিশ ম্যান’ প্রযোজনার পথে

  • 3:30 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর– বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের স্বপ্নের প্রজেক্ট “এ ফুলিশ ম্যান” অবশেষে আলোর মুখ দেখার পথে। এক দশকেরও বেশি সময় ধরে উন্নয়ন প্রক্রিয়ায় থাকার পর এবার ছবিটি প্রযোজনার পর্যায়ে যাচ্ছে। আন্তর্জাতিক সহ-প্রযোজনা অংশীদার হিসেবে যুক্ত হয়েছে তাইওয়ানের খ্যাতনামা প্রতিষ্ঠান ফ্ল্যাশ ফরওয়ার্ড এন্টারটেইনমেন্ট।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র ইয়াকুব। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পুলিশ হওয়া। কিন্তু রাজনৈতিক অস্থিরতার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে বন্দি হয়ে পড়ে সে। একনায়কতন্ত্র পতনের সময় দুর্ঘটনাক্রমে মৃত্যুদণ্ড থেকে পালিয়ে বাঁচলেও সেই স্বাধীনতা আসে ভয়াবহ মূল্যে। এক আইনশৃঙ্খলাহীন দেশে, যেখানে পুলিশকে টার্গেট করা হয় আর বিচারব্যবস্থা নেই, সেখানে ইয়াকুবের পুলিশ হওয়ার স্বপ্নই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।

আবু শাহেদ ইমন এই প্রজেক্ট নিয়ে বলেন, “‘এ ফুলিশ ম্যান’ আমি বেছে নেইনি, বরং এই চলচ্চিত্রই আমাকে বেছে নিয়েছে। ২০১১ সালে প্রথম খসড়া লেখার পর থেকে এটি আমার সঙ্গে ছিল নীরব ছায়ার মতো। শুরুতে এটি ছিল কেবল নাম নিয়ে উপহাসের শিকার এক মানুষকে নিয়ে একটি সাধারণ গল্প। কিন্তু সময়ের সঙ্গে এটি হয়ে উঠেছে উত্তরাধিকার, লজ্জা আর ভাঙা ব্যবস্থার ভেতরে পরিচয়ের বোঝা নিয়ে গভীর এক ধ্যান।”

২০১১ সালেই ছবিটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এশিয়ান সিনেমা ফান্ড থেকে উন্নয়ন অনুদান পাওয়ার পাশাপাশি নির্বাচিত হয় এশিয়ান প্রজেক্ট মার্কেটে। সেখানেই এটি গ্যোটেবর্গ চলচ্চিত্র উৎসবের ফান্ড জেতে, যা আন্তর্জাতিক অঙ্গনে এর অবস্থানকে আরও দৃঢ় করে।

তবে এই অগ্রযাত্রা থেমে যায়, যখন ইমন মনোযোগ দেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “জালালের গল্প” (২০১৪) নির্মাণে। ছবিটি প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস প্রতিযোগিতায় অংশ নেয়। পরে ২০১৬ সালে এটি অস্কারের জন্য বাংলাদেশি এন্ট্রি হয়। একই সময়ে ইমন পড়াশোনা করছিলেন কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টসে।

২০১৬ সালে “এ ফুলিশ ম্যান” আবার আলোচনায় আসে ভারতের ফিল্ম বাজারে নির্বাচিত হওয়ার মাধ্যমে। একই বছর লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস ল্যাবেও অংশ নেয় এটি। কিন্তু নির্মাতা হিসেবে ইমনের ব্যস্ততা এবং পরবর্তীতে কোভিড–১৯ মহামারির কারণে প্রকল্পটি আবার থমকে যায়।

এই সময়েই ইমন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র অঙ্গনের অন্যতম কণ্ঠ হয়ে ওঠেন। তার তিনটি চলচ্চিত্র — “জালালের গল্প” (২০১৪), “সিনসিয়ারলি ইয়ার্স, ঢাকা” (২০১৮) এবং “নো গ্রাউন্ড বেনিথ দ্য ফিট” (২০২১) — যথাক্রমে ২০১৬, ২০২০ ও ২০২৩ সালে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। শেষ দুটি ছবির প্রযোজকও ছিলেন তিনি এবং দুটোই প্রিমিয়ার হয় বুসান চলচ্চিত্র উৎসবে।

এর পাশাপাশি ইমন ২০২৩ সালে নির্মাণ করেন প্রশংসিত ওয়েব সিরিজ “মারকিউলিস”, যা তাকে আরও সুপরিচিত করে তোলে।

চলচ্চিত্রটির গল্পের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা মিলে যায় ২০২৪ সালের সরকার পতনের সময়। ইমন স্মৃতিচারণ করে বলেন, “আমি টিভিতে অবিশ্বাস নিয়ে দেখছিলাম খালি থানা, সাধারণ মানুষ নিজেরাই শৃঙ্খলা বজায় রাখছে। বিশৃঙ্খলা আর নীরবতা পাশাপাশি ছিল। তখনই বুঝলাম, ‘এ ফুলিশ ম্যান’ আর অতীতের কোনো গল্প নয়, এটি আজকের এক ট্র্যাজেডি।”

অভিজ্ঞ প্রযোজক প্যাট্রিক মাও হুয়াং, যিনি কান, ভেনিস, বার্লিন, টরন্টো, বুসানসহ বিশ্বের বড় চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বহু ছবি প্রযোজনা করেছেন, এবার ছবিটির সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। ২০২৪ সালের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল।

হুয়াং বলেন, “প্রথমে কিছুটা দ্বিধায় ছিলাম, কারণ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি প্রজেক্টে তখন যুক্ত ছিলাম। কিন্তু স্ক্রিপ্ট পড়েই বুঝতে পারলাম কেন এই গল্প এতদিন ধরে বেঁচে আছে। মূল ধারণা অপরিবর্তিত থাকলেও ইমন সময়োপযোগীভাবে সেটিং পরিবর্তন করেছেন। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক–সামাজিক প্রেক্ষাপট এই গল্পকে আরও শক্তিশালী করেছে।”

বাংলাদেশ–তাইওয়ানের এই আন্তর্জাতিক সহ-প্রযোজনা বাস্তবায়িত হবে ফ্ল্যাশ ফরওয়ার্ড এন্টারটেইনমেন্ট-এর সঙ্গে বাংলাদেশের গল্প রাজ্য ফিল্মস এবং বাতায়ন প্রোডাকশনস-এর সহযোগিতায়। বাংলাদেশের হয়ে প্রযোজক হিসেবে থাকছেন আবু শাহেদ ইমন ও তাহরিমা খান। প্রাথমিক অর্থায়ন ইতিমধ্যে নিশ্চিত হয়েছে এবং প্রযোজকরা এখন অতিরিক্ত অংশীদার খুঁজছেন ছবিটি প্রযোজনার জন্য।

 

এই শাখার আরও খবর

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au