সর্বশেষ

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল

  • 3:54 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর– ইউরোপের আরেকটি দেশ পর্তুগাল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সঙ্গে একই দিনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল সাংবাদিকদের জানান, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্র নীতির মৌলিক ও অপরিবর্তনীয় সিদ্ধান্ত।

নিউইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দফতর থেকে পাওলো র‍্যাঞ্জেল বলেন, “ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্র ব্যবস্থা, যা পর্তুগাল সমর্থন করে।” তিনি গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।

পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া গাজায় চলমান মানবিক বিপর্যয়কে সমাধান করবে না। তবে তিনি নিন্দা জানান ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন, ধ্বংসযজ্ঞ এবং দুর্ভিক্ষের জন্য।

এর আগে একই দিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য ও কানাডা এই পদক্ষেপ নিয়েছে প্রথম জি৭ দেশ হিসেবে। চলতি সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশও একই পথে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

 

এই শাখার আরও খবর

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au