সর্বশেষ

বাংলাদেশ, আমেরিকা, দুবাই কিংবা শারজায় দুই রান সম্ভব না: সালমান আঘা

  • 6:04 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ সেপ্টেম্বর-এক সপ্তাহের ব্যবধানে ভারতের কাছে দুই দুইবার হেরেছে পাকিস্তান। গ্রুপপর্বের পর সুপার ফোরের দ্বৈরথে ৬ উইকেটে হেরে গেছে ম্যান ইন গ্রিনরা। মাঠের ব্যর্থতার পর পাক অধিনায়ক সালমান আলি আঘা আঙুল তুলেছেন আম্পায়ারের দিকে। সঠিক পরিকল্পনা না নেওয়ায় নিজেদের বোর্ডকেও দায়ী করেছেন তিনি।

সুপার ফোরে ভারত ও পাকিস্তান মহারণে ফখর জামানের উইকেট ঘিরে বিতর্ক হয়েছে। হার্দিক পাণ্ডিয়ার বল ফখরের ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে যায়। সঞ্জু স্যামসন ক্যাচ ধরলেও তার আগে বল মাটিতে পড়েছে কি না তা নিয়ে সন্দেহ ছিল। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউট দেন। পাকিস্তানের ধারাভাষ্যকাররা সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। একই কথা শোনা গিয়েছে সালমানের মুখে।

খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, “আম্পায়ারের ভুল হতেই পারে। আমার মতে, বল আগে মাটিতে পড়েছিল। আম্পায়ারের ভুলের খেসারত আমাদের দিতে হল। তবে আমি ভুলও হতে পারি।”

এশিয়া কাপে ব্যাটাররা রান পাচ্ছেন না। এ জন্য পাকিস্তানের মাঠের উইকেটকে দায়ী করেছেন সালমান আঘা। তিনি বলেন, “লাহোরের মাঠে গড় রান ২০০। কিন্তু তারপর বাংলাদেশ, আমেরিকা, শারজাহ ও দুবাইয়ের পিচে অত রান করতে পারছি না। কারণ, এখানকার পিচ অন্য রকম। এখানে ২০০ হবে না। এই পরিস্থিতিকে আমাদের সম্মান দিতে হবে।”

সালমানের মতে, পাটা উইকেট না করে নিজেদের দেশেও যদি তারা একটু কঠিন উইকেট পেতেন, তাহলে বড় প্রতিযোগিতায় তাদের সুবিধা হত। তিনি বলেন, “আমাদের দেশের মাটিতে ভালো উইকেট দেওয়া উচিত। নইলে আর কী লাভ? ওখানে রান করছি। বাইরে গিয়ে সমস্যা হচ্ছে। বিশ্বের বাকি সব দেশের থেকে আমাদের পিচ আলাদা হচ্ছে। এতে আমরাই সমস্যায় পড়ছি।”

প্রসঙ্গত, রোববারের মহারণে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পেয়েছিল পাকিস্তান। জবাবে সাত বল বাকি থাকতে সেই রান তুলে নেয় ভারত। ৬ উইকেটে জেতে তারা। অভিষেক শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটির কোনও জবাব পাকিস্তানের বোলারদের কাছে ছিল না।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au