সর্বশেষ

বিপিএলের নতুন সময়সূচী জানালো বিসিবি

  • 6:19 pm - September 23, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ সেপ্টেম্বর-আগামী বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছে আইএমজি, আগেই জানা গিয়েছিল। সবশেষ গতকাল বোর্ড মিটিং শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন বছরের জন্য, তবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি।

মিঠু বলেন, ‘বিপিএলে আইএমজিকে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ফার্স্ট কিক অফ মিটিং হয়েছে। আর চুক্তিটা আমরা এখন স্বাক্ষর করব। আমরা অফিশিয়ালি ওদেরকে দায়িত্ব দিয়েছি কিন্তু চুক্তি এখনো আলোচনায় আছে।’

চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে বিপিএল আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে বিসিবি। মিঠু বলেন, ‘আমরা টার্গেট করছি ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে।
এখানে অনেক অনেক কাজ আছে। সেটা পরবর্তী বোর্ডের উপর বর্তাবে। সবকিছু প্রস্তুত করা শুরু হয়ে গেছে। পরবর্তী বোর্ড এসে সিদ্ধান্ত নেবে। যদিও টার্গেটিং টাইমটাও আমরা করে ঠিক দিয়েছি ডিসেম্বর-জানুয়ারি। বাকি কিছু কাজ আগিয়ে এগিয়ে রেখে আমরা যাচ্ছি।’

এছাড়া বিপিএলের খেলাপকারী দলের বকেয়া অর্থ নিয়ে মিঠু বলেন, ‘আরেকটা হচ্ছে যে আমাদের টোটাল আউটস্ট্যান্ডিং আছে প্রায় ৪০ কোটি। আর বিপিএলের আপনারা জানেন আমরা একটা বিপিএলের খেলাপকারীর তালিকা আমরা দিতে চেয়েছিলাম। যাদের সাথে আমাদের সালিশ শুরু হয়ে গেছে, চলছে।’

পরে খেলাপকারীর তালিকাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- বরিশাল বার্নার্স, চিটাগং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গল, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার, বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স, দুরন্ত ঢাকা, দুর্বার রাজশাহী এবং ডেল্টা স্পোর্টস (চিটাগং)। সবমিলিয়ে মোট ১৮টি দল ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিবির সালিশ প্রক্রিয়া চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au