হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়
বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…
মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- জুলাই গণঅভ্যুত্থানের প্রধান সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্ধারিত তালিকায় শাপলা না থাকায় দলটিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।”
তিনি আরও জানান, এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা না থাকায় তাদের বিকল্প প্রস্তাব দিতে বলা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে ইসি ও দলের সম্মতিতে।
আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তবে প্রতীক-সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে। তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে কমিশন। পূজা ও ছুটির দিন বিবেচনায় ধাপে ধাপে সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগোচ্ছে। “প্রতিদিন নতুন খবর তৈরি করা যায় না। তবে আমরা নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি,” বলেন ইসি সচিব।
প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশন তাদের তফসিলে নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করেছে। এর আগে ৬৯টি প্রতীক ছিল। বর্তমানে ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়। আইন মন্ত্রণালয় চাইলে পরিবর্তন বা নতুন প্রতীক সংযোজনের সুপারিশ করতে পারত, তবে তারা কোনো সুপারিশ করেনি।
ইসির তালিকাভুক্ত প্রতীকের মধ্যে রয়েছে আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোরগ, আম, বাঘ, রকেট, রিক্সা, ঈগল, গাভী, লাউ, একতারা, ঘণ্টা, বাইসাইকেল, কবুতর, কলম, ঘোড়া, দাঁড়িপাল্লা, মশাল, হাতপাখা, নৌকা, হাঁস, কম্পিউটার, মাছ, ফুটবল, ফুলের টব, মোবাইল ফোন, হাতি, হেলিকপ্টারসহ আরও অনেক প্রতীক।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au