গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…
মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দল এখনো কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়নি।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজভী অভিযোগ করেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কথিত মনোনয়ন তালিকা ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি, অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তিনি এটিকে বিএনপির ভেতরে বিভেদ তৈরির অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি আসন্ন নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। উপযুক্ত সময়ে দলের নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই-বাছাই করে যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনীত করা হবে। এখন পর্যন্ত কোনো নির্বাচনি এলাকায় কাউকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।
রিজভী আরও জানান, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিজস্ব সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সম্পন্ন হয়। কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন দলের পার্লামেন্টারি বোর্ড। তাই তফসিল ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় ঘোষণার বাইরে কোনো সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির দুই শতাধিক নেতাকে প্রাথমিকভাবে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তবে রিজভী সংবাদ সম্মেলনে এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au