সর্বশেষ

টি টোয়েন্টিতে ডাকের রেকর্ড গড়লেন দাসুন শানাকা

  • 4:16 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ সেপ্টেম্বর-এশিয়া কাপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই পাকিস্তান ও শ্রীলঙ্কার সামনে। এমনই সমীকরণ নিয়ে টস হেরে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে লঙ্কানরা। যেখানে শাহিন-হারিস রউফদের সামনে তাদের ব্যাটিং লাইনআপ বিপর্যস্ত হয়েছে। গোল্ডেন ডাক নিয়ে আউট হয়েছেন কুশল মেন্ডিস ও দাসুন শানাকা। এর মধ্যে শানাকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন।

৫৮ রানে চতুর্থ উইকেট হারায় লঙ্কানরা। হুসাইন তালাতের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। এরপর ক্রিজে এসে পরের বলেই শানাকা ক্যাচ দেন উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের হাতে। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের সর্বোচ্চ ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলা এই অলরাউন্ডার প্রথম বলেই ফিরলেন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪ বার শূন্য রানে আউট হলেন শানাকা।

সাবেক এই লঙ্কান অধিনায়ক সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ডটি গড়লেন ১১৩ ম্যাচে। এতদিন ১৩টি ডাক নিয়ে সর্বোচ্চ ডাকের রেকর্ড ভাগাভাগি করছিলেন ৬ জন। শানাকা সবাইকে ছাড়িয়ে বিব্রতকর কীর্তিতে নিজের নামটি শীর্ষে লিখলেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ বার ডাক নিয়ে টি-টোয়েন্টিতে আউট হয়েছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজি, জেপি বিমেনিমানা ও মার্টিন আকায়েজু, বাংলাদেশের সৌম্য সরকার এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

এ ছাড়া রোহিত শর্মাসহ তিনজন ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ বার করে শূন্য রানে আউট হয়েছেন। ৫ জন করে ক্রিকেটারের ১১ এবং ১০ বার ডাক নিয়ে আউট হওয়ার রেকর্ড আছে। এদিকে, লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিসও ডাকের ভিন্নধর্মী রেকর্ড গড়েছেন। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে প্রতিবারই তিনি গোল্ডেন ডাক নিয়ে আউট হন। কাকতালীয় তিনটি ম্যাচই ছিল টি-টোয়েন্টি এশিয়া কাপে।

অন্যদিকে, বিপর্যস্ত শ্রীলঙ্কা মাত্র ৮০ রানেই ৬ উইকেট হারিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৮৬ রান।

এই শাখার আরও খবর

লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়

​বাঙালি হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস, লোকজ ঐতিহ্য ও সামাজিক জীবনের অন্যতম প্রধান পবিত্র অনুষঙ্গ দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা। ধন-ধান্য, শান্তি-সম্পদ, সৌভাগ্য ও মঙ্গলময় জীবনের আকুল…

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা…

অটোরিকশা চুরির সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ…

ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…

গোলখরা কাটিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ

দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য…

সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা শুভেন্দুর

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের উন্নয়নে এক হাজার ২০০ কোটি রুপি বিশেষ বরাদ্দের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে প্রশাসনিক বৈঠক শেষে আয়োজিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au