সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা জাগাল পাকিস্তান

  • 7:03 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচাল পাকিস্তান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখল পাকিস্তান। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বিদায়ের শঙ্কায় পড়ল গত আসরের চ্যাম্পিয়ন লঙ্কানরা।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা।

ব্যাট হাতে শ্রীলঙ্কার পক্ষে কামিন্দু মেন্ডিস সবচেয়ে বেশি লড়াই করেন। তিনি ৪৪ বলে ৫০ রান করেন, যেখানে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ এবং চামিকা করুনারত্নে ১৭ রান করেন। অন্যরা ব্যর্থ হন। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। হুসেইন তালাত ৩ ওভারে ১৮ রান দিয়ে ২টি এবং হ্যারিস রউফ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় পাকিস্তান শুরুতে ৪৫ রানের ভালো ওপেনিং জুটি গড়ে। তবে মাঝখানে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ৫৪ রানের মধ্যে হারায় ৪ উইকেট এবং ৮০ রানে যায় পঞ্চম উইকেটও। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ।

তালাত ৩০ বলে ৩২ রান এবং নওয়াজ ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। পাকিস্তান শেষ পর্যন্ত ২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।

এই শাখার আরও খবর

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au