সর্বশেষ

ফেডারেশন কাপে পয়েন্ট হারিয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান

  • 7:34 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ সেপ্টেম্বর-ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয়েছে ‘বি’ গ্রুপের দুই ম্যাচ। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ১-১ গোলে ফর্টিজ এফসি’র সঙ্গে ড্র করেছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ৩-২ গোলে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশকে।

কিংস অ্যারেনায় ফর্টিজ ও কিংসের মধ্যকার ম্যাচটি প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টন গোল করেন। ৮৫ মিনিটে কিংসের নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজীর আত্নঘাতী গোলে সমতা পায় ফর্টিজ। কিংসের অধিনায়ক তপু বর্মণ মাঠের আঘাত পেয়ে খেলার মাঝপথে মাঠ ছাড়েন। তার আঘাত কতটুকু গুরুতর সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিংসের ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল আজ স্কোয়াডে ছিলেন না।

বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। আজ প্রথম ম্যাচে তারা পয়েন্ট খুইয়েছে। গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হলেও ফেডারেশন কাপের গ্রুপ পর্বই পার হতে পারেনি মোহামেডান। তবে নতুন মৌসুমে দারুণ সূচনাই করেছে সাদা-কালো জার্সিধারীরা।

দিন চারেক আগে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরেছিল মোহামেডান। প্রথমার্ধে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় আলফাজের শিষ্যরা। আজ ফেডারেশন কাপে হয়েছে উল্টো চিত্র। প্রথমার্ধে পুলিশ ২-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে মোহামেডান আরও দুই গোল করে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

এদিন মোহামেডানের জয়ের নায়ক ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে তিনি সাদা-কালো জার্সিতে নিজের প্রথম এবং বাংলাদেশে চলতি মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেন। বোয়েটাং গত মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলে ২১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন। পুলিশের হয়ে ইসা ফয়সাল ও ড্যানিয়েল একটি করে গোল করেছিলেন প্রথমার্ধে।

ফেডারেশন কাপে দশ দল দুই গ্রুপে খেলছে। গ্রুপ পর্যায়ে প্রতি দল খেলবে চারটি করে ম্যাচ। চার ম্যাচ শেষে দুই গ্রুপের দুই শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে। ‘বি’ গ্রুপের আরেক দল আরামবাগ ক্রীড়া সংঘ।

শুক্রবার শুরু হবে লিগের প্রথম রাউন্ড। শুক্র-শনিবার লিগের এক রাউন্ড খেলা হওয়ার পর জাতীয় দলের হংকং প্রস্তুতির জন্য ঘরোয়া লিগ তিন সপ্তাহের বেশি সময় স্থগিত থাকবে। ২৯ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে ম্যাচের জন্য।

এই শাখার আরও খবর

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au