হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…
মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে আহ্বান জানিয়েছেন, যেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সময় কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে। এ ক্ষেত্রে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন।
গতকাল মঙ্গলবার (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে চলমান ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিওর মহাপরিচালক ড. ন্গোজি অকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ইউনূস বৈঠকে বলেন, ইতিপূর্বে বহু দেশ এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুল্ক ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা না থাকায় তাদের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তিনি সতর্ক করে বলেন, “বাংলাদেশ যেন একই ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সে জন্য এখন থেকেই ডব্লিউটিওর কার্যকর পদক্ষেপ জরুরি।”
তিনি এ প্রসঙ্গে আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও অন্যান্য এলডিসি দেশগুলোর স্বার্থ রক্ষায় অর্থবহ ও টেকসই সিদ্ধান্ত গ্রহণের জন্যও আহ্বান জানান।
ড. ন্গোজি অকোনজো-ইওয়েলা বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “বিশ্ব বাণিজ্য সংস্থাকে অবশ্যই সংস্কার করতে হবে। এখানে আপনার সক্রিয় অংশগ্রহণ চাই। আমি আপনার নেতৃত্ব প্রত্যাশা করছি।”
তিনি উল্লেখ করেন, সংরক্ষণবাদী নীতি ও বিশ্বায়ন থেকে পশ্চাৎপসরণের প্রবণতা বিশ্ব বাণিজ্যকে চাপে ফেললেও এখনো বৈশ্বিক ৭৫ শতাংশ বাণিজ্য ডব্লিউটিওর নিয়মের আওতাতেই পরিচালিত হচ্ছে।
অধ্যাপক ইউনূসও ডব্লিউটিও সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বিশ্ব বাণিজ্যের দ্রুত পরিবর্তনশীল পরিবেশে কার্যকর নেতৃত্ব দিতে হলে সংস্থাটিকে আরও সক্রিয় হতে হবে। এখন সময় চ্যালেঞ্জ গ্রহণ করার।”
তিনি আশ্বাস দেন যে, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার ইতিবাচক ও অর্থবহ পরিবর্তনের পক্ষে বাংলাদেশ জোরালো ভূমিকা রাখতে প্রস্তুত।
জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ২০২৬ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবে। এ রূপান্তরের সময় আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা ধরে রাখা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
বৈঠকে উপস্থিতি
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au