বিজ্ঞান ও প্রযুক্তি

আগামী ফেব্রুয়ারিতে চাঁদে চার নভোচারী পাঠাচ্ছে নাসা

  • 1:37 am - September 25, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘোষণা করেছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদে চার নভোচারী পাঠানো হবে। ‘আর্টেমিস–২’ নামে পরিচিত এ অভিযানের সম্ভাব্য উৎক্ষেপণের সময়সীমা ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। এর আগে নাসা বলেছিল, অভিযানটি এপ্রিলের শেষ নাগাদ পরিচালিত হবে।

নাসার কার্যনির্বাহী উপসহকারী প্রশাসক লেকিশা হকিন্স এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি মানুষের মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে। তবে নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

নাসার আর্টেমিস কর্মসূচির মূল লক্ষ্য হলো নভোচারীদের চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো এবং ধীরে ধীরে সেখানে দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করা। ১৯৭২ সালের পর এ ধরনের মনুষ্যবাহী চন্দ্র অভিযান আর হয়নি।

এর আগে ২০২২ সালের নভেম্বরে ‘আর্টেমিস–১’ অভিযান পরিচালিত হয়। এটি ২৫ দিন স্থায়ী ছিল। ওই অভিযানে একটি মহাকাশযান চাঁদের চারপাশে প্রদক্ষিণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। যদিও সে সময় মহাকাশযানের হিটশিল্ডে কিছু সমস্যা দেখা দিয়েছিল, পরে তা সমাধান করা হয়।

আর্টেমিস–২ অভিযানে অংশ নেবেন চার নভোচারী—

  • রিড ওয়াইজম্যান (নাসা)
  • ভিক্টর গ্লোভার (নাসা)
  • ক্রিস্টিনা কচ (নাসা)
  • জেরেমি হ্যানসেন (কানাডীয় মহাকাশ সংস্থা)

তাঁরা সরাসরি চাঁদে অবতরণ করবেন না, তবে ১০ দিনের এ অভিযানে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে চাঁদ প্রদক্ষিণ করবেন এবং তারপর পৃথিবীতে ফিরে আসবেন।

অভিযানে ব্যবহৃত প্রধান উৎক্ষেপণ যান স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) প্রায় সম্পূর্ণ প্রস্তুত। এখন কেবল নভোচারীদের বহনের জন্য নির্মিত ওরিয়ন মহাকাশযানকে এসএলএসের সঙ্গে যুক্ত করা ও এর কার্যক্ষমতা পরীক্ষা করার কাজ বাকি আছে।

এই অভিযান সফল হলে প্রায় অর্ধশতাব্দী পর আবারও মানুষের চাঁদমুখী যাত্রা নতুন দিগন্ত উন্মোচন করবে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au