শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ
মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…
মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- মেলবোর্ন সিবিডিতে (CBD) এক নাটকীয় পুলিশি ধাওয়ার পর চার কিশোরকে আটক করেছে পুলিশ। এবিসি নিউজের বরাত থেকে জানা যায় ১৫ থেকে ১৭ বছর বয়সী ওই কিশোরদের প্রথম নজরে আসে দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে, যখন তারা ডনকাস্টারের ইস্টার্ন ফ্রিওয়েতে একটি সাদা বিএমডব্লিউ গাড়ি বেপরোয়াভাবে চালাচ্ছিল বলে অভিযোগ ওঠে। এরপর অভিযুক্ত কিশোররা মেলবোর্ন সিবিডিতে গাড়ি ফেলে পালানোর চেষ্টা করে। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, চুরি হওয়া গাড়িটি বুর্ক স্ট্রিট মলে থামার পর চারজন তরুণ গাড়ি থেকে নেমে মায়ারের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ডনকাস্টারের ইস্টার্ন ফ্রিওয়েতে কিশোরদের বেপরোয়া গাড়ি চালানোর খবর প্রথমে নজরে আসে। চালানো বিএমডব্লিউটি মেলবোর্নের ইস্টার্ন সাব-আর্ব থেকে গতকাল চুরি হয়েছে বলে ধারণা করছে তদন্তকারীরা।
গাড়িটি সিবিডিতে প্রবেশ করার পর এক পথচারীকে এক্সিবিশন স্ট্রিটে ধাক্কা দেয়। আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে নিশ্চিত করেছে অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া।
অভিযুক্ত চারজন মল এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যায় মায়ার শপিং সেন্টারের ভেতর দিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা কালো হুডি এবং মুখোশ পরা ছিল। এসময় পুলিশ চারদিক থেকে এসে তাদের ধাওয়া করে এবং শেষ পর্যন্ত লন্সডেল স্ট্রিটে চারজনকেই আটক করে। তাদের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
সাক্ষী রিচার্ড হেইগ বলেন, “হঠাৎই গাড়ি থেকে চারজন লাফিয়ে নেমে মায়ারের ভেতর দিয়ে দৌড়াতে থাকে। আমি আরেকজন মিলে ফাঁকা গাড়ির কাছে যাই, তখনো সেটি চলছিল। আরেকজন মহিলা এসে গাড়িটিকে পার্ক করে ব্রেক দেন।”
অন্য এক প্রত্যক্ষদর্শী জেমস ডাফি বলেন, “আমি মায়ারের ভেতর দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কিশোররা দৌড়ে এম্পোরিয়ামের ভেতর দিয়ে মেলবোর্ন সেন্ট্রালের দিকে চলে যাচ্ছে। মিনিটখানেক পরই দেখি সশস্ত্র পুলিশ ভেতরে প্রবেশ করছে।”
পুলিশ জানিয়েছে, আটক চারজনের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনার কারণে রুট ৮৬ এবং ৯৬ নম্বর ট্রাম বুর্ক স্ট্রিট মল থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল জরুরি পরিষেবার অনুরোধে। পরে পুলিশি উপস্থিতির মধ্যে থেকে ভাঙা কাচওয়ালা সাদা বিএমডব্লিউ গাড়িটি টেনে নেওয়া হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au