বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ
বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…
মেলবোর্ন, ১৬ অক্টোবর- নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নে শিক্ষকদের বেতন ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন,
“সরকার শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও প্রণোদনা বাড়ানোর লক্ষ্যে নতুন পে স্কেল প্রস্তাব চূড়ান্ত করছে। এর আওতায় মূল বেতন ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও জানান, নতুন পে স্কেলে শুধু বেতন নয়, বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পুনর্বিবেচনা করা হবে। প্রস্তাবটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনায় রয়েছে এবং শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
শিক্ষক সংগঠনগুলো এই ঘোষণাকে “ইতিবাচক পদক্ষেপ” হিসেবে স্বাগত জানিয়েছে, তবে তারা বলেছে, বেতন কাঠামো চূড়ান্ত করার আগে মাঠপর্যায়ের শিক্ষকদের মতামত নেওয়া প্রয়োজন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au