বিশ্ব

ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্টে, বিশ্বজুড়ে নিন্দা

  • 4:18 pm - October 23, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৩ অক্টোবর- ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রথম ধাপে পাস হয়েছে। এই বিলটি শেষ পর্যন্ত আইন হিসেবে পাস হলে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে ইসরায়েলি সার্বভৌমত্ব আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। তবে এই প্রস্তাব আন্তর্জাতিকভাবে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে এবং ইসরায়েলের ভেতরেও মতবিরোধ দেখা দিয়েছে।

মঙ্গলবার নেসেটে অনুষ্ঠিত এই ভোটে ১২০ সদস্যের মধ্যে ২৫ জন বিলের পক্ষে এবং ২৪ জন বিপক্ষে ভোট দেন। যদিও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করেছে, তবুও তাদের জোটের কয়েকজন সদস্য এবং বিরোধী দলের কিছু এমপি এই প্রস্তাবে সমর্থন দেন।

নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুদিয়া ও সামারিয়া অঞ্চলে (পশ্চিম তীর) প্রযোজ্য করার উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে।” এখন এটি আরও পর্যালোচনার জন্য সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে। বিলটি আইন হতে হলে আরও তিন দফা ভোটের অনুমোদন প্রয়োজন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিলটির বিরোধিতা করে বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত এখন নেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। লিকুদ পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, “আসল সার্বভৌমত্ব আইনের মাধ্যমে প্রদর্শনের চেষ্টা নয়, বরং বাস্তব পদক্ষেপের ওপর নির্ভর করে গড়ে ওঠে।”

এই ভোট এমন সময় অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করতে পারবে না। একই সময়ে গাজায় যুদ্ধবিরতি বজায় রাখার আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফরে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হলে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। এটি শুধু ভূখণ্ড দখল নয়, বরং দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে। বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ৭ লাখ ইসরায়েলি অবৈধভাবে নির্মিত বসতিতে বসবাস করছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত।

প্যালেস্টাইনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে “ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির সুস্পষ্ট প্রয়াস” বলে দাবি করে জানিয়েছে, “পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা অভিন্ন ভৌগোলিক একক, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম দাবি থাকতে পারে না।”

হামাস এক বিবৃতিতে বলেছে, “এই বিলগুলো দখলদার ইসরায়েলের উপনিবেশবাদী মুখোশ উন্মোচন করেছে।”

কাতার বিলটিকে “ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন” হিসেবে আখ্যা দিয়েছে।

সৌদি আরব জানায়, তারা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন ও সম্প্রসারণের সব ধরনের উদ্যোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে।

জর্ডান বলেছে, “এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে বড় বাধা।”

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে রয়েছে। জাতিসংঘসহ অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা এই দখল ও সেখানে স্থাপিত বসতিগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছে।
তবুও ইসরায়েলি সরকার ধীরে ধীরে সেখানে বসতি স্থাপন বাড়িয়েছে, যাতে বর্তমানে ৭ লাখের বেশি নাগরিক বসবাস করছে। এই বিল সফলভাবে পাস হলে দখলদারিত্ব শুধু বাস্তবতার নয়, বরং আইনগত স্বীকৃতি পাবে।

এই শাখার আরও খবর

বিশ্বজুড়ে বাড়ছে চীনা ভাষার কদর, ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তানদের ঝোঁক মান্দারিনে

মেলবোর্ন, ২৮ জুন- বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে তাল মিলিয়ে ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তানদের মধ্যে মান্দারিন ভাষা শেখার আগ্রহ বাড়ছে।…

আইএস-সংশ্লিষ্ট নারীকে দেশে ফেরার অনুমতি, অস্ট্রেলিয়ায় আইনি ও রাজনৈতিক বিতর্ক

মেলবোর্ন, ২৮ জুন- ইসলামিক স্টেট (আইএস)–সংশ্লিষ্ট অস্ট্রেলীয় নাগরিক হোদান অ্যাবিকে দেশে ফেরার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।…

চীনের ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ

মেলবোর্ন, ২৮ জুন- বাংলাদেশ চীনের তৈরি ২৪টি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত…

আবারও কাঁপল ভেনেজুয়েলা, মৃত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

মেলবোর্ন, ২৮ জুন- দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও…

ঐচ্ছিক অনুদানের তালিকার দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম

মেলবোর্ন, ২৮ জুন- নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক অনুদান তহবিলের একটি তালিকায় তার মেয়ের নাম দুইবার থাকার অভিযোগকে…

যাত্রাবিরতিতে রেস্তোরাঁয় ভুলে দুই বছরের শিশু রেখে যান পাকিস্তানি পরিবার

মেলবোর্ন, ২৮ জুন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যাত্রাবিরতির সময় অসাবধানতাবশত দুই বছর বয়সী এক শিশুকে রেস্তোরাঁয় রেখেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় পাকিস্তান থেকে আসা একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au