সর্বশেষ

দশম গ্রেড পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা

  • 6:45 am - July 15, 2025
  • পঠিত হয়েছে:২৬১২ বার
দশম গ্রেড পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা

ঢাকা, ১৫ জুলাই-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে বেতন গ্রেড উন্নীত করার প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৩৪১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা।

ডিপিইর পাঠানো প্রস্তাব যাচাই–বাছাই শেষে মন্ত্রণালয় তা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে, সেখান থেকে অনুমোদন মিললে অফিস আদেশ জারি করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসান জানান, গতকাল রোববার প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলে রিটকারী ৪৫ জন শিক্ষক ছাড়াও দেশের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড দশম গ্রেডে উন্নীত করা যাবে। তিনি আরও বলেন, কবে নাগাদ এটি কার্যকর হবে, তা এখনই বলা সম্ভব নয়; তবে আন্তরিকভাবে কাজ চলছে।

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদের সংখ্যা ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে কর্মরত আছেন ৩২ হাজার ৩৫২ জন। এর আগে গত ১৯ জুন উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করে অফিস আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়।

২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই শিক্ষকদের পক্ষে রায় দেন। পরে আপিল বিভাগও হাইকোর্টের নির্দেশ বহাল রাখে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৯ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন এবং সেদিনই প্রজ্ঞাপন জারি হয়। কিন্তু পরে মন্ত্রণালয় প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১১তম গ্রেড এবং অপ্রশিক্ষিতদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করে। এ বৈষম্যের বিরুদ্ধে তৎকালীন প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন, যা আজ বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।

এই শাখার আরও খবর

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়…

‘নটি বয়’র সফল উৎক্ষেপণে মহাকাশে ভারতের নতুন সাফল্য

ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি-এফ১৭ রকেটের মাধ্যমে ‘ইওএস-০৫’ নামে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ সফলভাবে…

বিএনপি সরকারের আট মাসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন

নতুন নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম আট মাসে দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী ও শিশু…

ইন্দোনেশিয়ায় বিনামূল্যের খাবার খেয়ে ১,৭০০ শিক্ষার্থী-শিক্ষক অসুস্থ

ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে সরকারের বিনামূল্যের খাবার কর্মসূচির খাবার খেয়ে তিন দিনে ১ হাজার ৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে মধ্য জাভা প্রদেশের…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au