সর্বশেষ

জীবন বলে দেবে কোনটা করা বেশি জরুরি: অপি করিম

  • 8:16 pm - June 12, 2025
  • পঠিত হয়েছে:২৪৪৯ বার
জীবন বলে দেবে কোনটা করা বেশি জরুরি: অপি করিম

দেশীয় শোবিজের সু-অভিনেত্রীদের একজন অপি করিম। যদিও তাঁর বিরুদ্ধে সবার মধুর অভিযোগ, নিয়মিত কাজ করেন না। ছোট পর্দায় তাঁকে মাঝেমধ্যে দেখা গেলেও বড় পর্দায় তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সবশেষ ‘মায়ার জঞ্জাল’ ছবিতে দেখা গিয়েছিল দেশের গুণী এই অভিনেত্রীকে। সেখানে ওপার বাংলার ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন তিনি। বছর দুয়েক পর ‘উৎসব’ সিনেমা দিয়ে ফিরলেন বড় পর্দায়।

অভিনয়ে ফেরার আগেও নিজের ভেতরে কাজ করেছে সংশয়। নিজেই নিজের কাছে প্রশ্ন করেছেন বারবার। অপি করিম বলেন, ‘আমি এমনিতেই কাজ কম করি। সেই জায়গা থেকে নিজেকে নিয়ে কিছুটা সংশয়ে ছিলাম। দীর্ঘদিন অভিনয়ে না থাকলে দর্শক শিল্পীদের ভুলে যায়। নিজেকে প্রশ্ন করেছি; দর্শক আমাকে ভুলে গেল না তো? সিনেমা মুক্তির পর সেটা কেটে গেছে। কারণ, দর্শক আমাকে মনে রেখেছে। দর্শকের মনে আমি সেই জায়গাতেই আছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। একটা কাজ যখন দর্শকের ভালো লাগে, তখন আরও কাজ করার আগ্রহ জাগে।’

মাঝে বেশ লম্বা সময় অভিনয় থেকে থেকে দূরে ছিলেন অপি করিম। সময় দিয়েছেন শিক্ষকতায় ও নিজের আর্কিটেক্ট ফার্মে। তবে বর্তমানে শিক্ষকতায় খুব বেশি ব্যস্ততা নেই। তাই অভিনয়ে বেশি সময় দেওয়ার ইচ্ছে তাঁর।

অপি করিমের কথায়, ‘একটা সময় শিক্ষকতার কারণে অভিনয়ে কম সময় দিয়েছি। এখন শিক্ষকতা ফুল টাইম করছি না। আমার নিজস্ব একটা ফার্ম আছে, সেখানে সময় দেই। ফলে অভিনয়ে বেশি সময় দিতে পারছি। একেক সময় আপনার জীবন বা মনই বলে দেবে কোনটা করা বেশি জরুরি। সেই জায়গা থেকে এখন অভিনয়ে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।’

তাঁর কথা শুনে বোঝা গেল, প্রকৃত একজন শিল্পীর যেমন অভিনয়ের ক্ষুধাটা থেকেই যায় তেমনি সেটা রয়ে গেছে অপির ভেতরেও। সেই জায়গা থেকে ভালো কনটেন্টের সঙ্গে যুক্ত হতে চান তিনি।

অপি করিমের ভাষ্য, ‘অভিনয় সব সময় করতে চাই। সব সময় ব্যাটে-বলে হয়ে ওঠে না। সিনেমার অনেক ধরন আছে। ‘উৎসব’ সিনেমাটি আমার মনের মতো। তাই এ সিনেমায় যুক্ত হয়েছি। শুধু সিনেমা নয়, দেশের নাটক, ওটিটি কনটেন্টসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ হচ্ছে। আমি চাই দর্শক ভালো কনটেন্টগুলো দেখুক। আমরা অনেক কষ্ট করে কাজ করি। দর্শক যদি সেগুলো দেখেন, তাহলেই আমাদের কষ্টের সার্থকতা।

এই শাখার আরও খবর

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়…

‘নটি বয়’র সফল উৎক্ষেপণে মহাকাশে ভারতের নতুন সাফল্য

ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি-এফ১৭ রকেটের মাধ্যমে ‘ইওএস-০৫’ নামে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ সফলভাবে…

বিএনপি সরকারের আট মাসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন

নতুন নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম আট মাসে দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী ও শিশু…

ইন্দোনেশিয়ায় বিনামূল্যের খাবার খেয়ে ১,৭০০ শিক্ষার্থী-শিক্ষক অসুস্থ

ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে সরকারের বিনামূল্যের খাবার কর্মসূচির খাবার খেয়ে তিন দিনে ১ হাজার ৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে মধ্য জাভা প্রদেশের…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au