খেলা

মুশফিকের পর লিটনেরও সেঞ্চুরি

  • 4:51 pm - November 20, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার

মেলবোর্ন, ২০ নভেম্বর- দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নিজের অভিজ্ঞতার পূর্ণতা দেখালেন লিটন দাস। দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

তার আগেই শততম টেস্টে সেঞ্চুরি করে দিন শুরু করেছিলেন মুশফিকুর রহিম। সেই পথ ধরেই লিটনের সেঞ্চুরি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে ৪০০ রানের দিকেই। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৭।

ম্যাচে বিশেষ এক মাইলফলক স্পর্শ করেছেন লিটন। গতকাল প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলার পর আজ সেই উপলক্ষটি রাঙালেন দুর্দান্ত ব্যাটিংয়ে। টেস্ট ফরম্যাটে তিনি সবসময়ই নির্ভরযোগ্য, এবারও তার ব্যতিক্রম নয়।

১৬০ বলের ইনিংসে ৭টি চার ও দুটি ছক্কায় সাজানো সেঞ্চুরি তার ক্যারিয়ারের পঞ্চম। লিটনের সঙ্গে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি ৩০ রানে অপরাজিত।

দুজনের জুটিতে এসেছে ৭৭ রান। এর আগে মুশফিক ও লিটনের ১০৮ রানের জুটি দলকে শক্ত ভিত্তি দেয়। মুশফিক বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ১৩তম সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হন ম্যাথু হাম্প্রিসের বলে।

 

এই শাখার আরও খবর

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au