কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?
টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…
মেলবোর্ন ২২ নভেম্বর- বন্দর রক্ষার দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে কয়েকটি শ্রমিক ও নাগরিক সংগঠন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবার প্রেসক্লাবের কাছে এসে শেষ হয়।
আয়োজকেরা অভিযোগ করেন, সাম্প্রতিক নীতিগত পরিবর্তন দেশের প্রধান বন্দরগুলোর নিরাপত্তা, পরিচালনা ও শ্রমিকদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তারা বলেন, নতুন নীতি বাস্তবায়িত হলে বন্দর ব্যবস্থাপনায় অস্বচ্ছতা বাড়বে এবং শ্রমিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে বক্তারা বন্দর সংশ্লিষ্ট যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের মতামত গ্রহণ, নিরাপত্তা জোরদার এবং স্বচ্ছ নীতিমালা নিশ্চিত করার দাবি জানান। তারা আরও বলেন, দেশের আর্থিক প্রবাহ ও বাণিজ্যের মূল কেন্দ্র হওয়ায় বন্দরগুলোকে রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থের বাইরে রেখে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে শক্তিশালী করা জরুরি।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। সড়ক জুড়ে স্লোগান ওঠে বন্দর সুরক্ষা ও শ্রমিক অধিকারের দাবিতে। মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে আবার প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়।
পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন ছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au