বাংলাদেশ

শাহরিয়ার কবিরকে মুক্তি দিতে জাতিসংঘের আহ্বান

  • 4:04 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল শাহরিয়ার কবিরকে আটক রাখাকে আইনি প্রক্রিয়ার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তাকে দ্রুত মুক্তি দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে।

কাউন্সিলের ওয়ার্কিং গ্রুপ এক প্রতিবেদনে বলেছে, তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি স্পষ্ট নয় এবং বিচার প্রক্রিয়া অগ্রসর না হওয়া আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী।

জুলাই অভ্যুত্থানের পর ১৭ সেপ্টেম্বর বনানী থেকে শাহরিয়ার কবিরকে আটক করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময়কার বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ধারাবাহিক রিমান্ড ও জামিন নামঞ্জুরের কারণে তিনি এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি। তার পক্ষে গত জানুয়ারিতে ইউএনএইচআরসিতে অভিযোগ জমা দেওয়া হয়, যেখানে বলা হয়, গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার ক্ষেত্রে একাধিক আইনগত প্রক্রিয়া উপেক্ষা করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশকে দেওয়া প্রশ্নের জবাব নির্ধারিত সময়সীমার পর পৌঁছায়। ফলে পর্যালোচনায় সেটি বিবেচনায় নেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, শাহরিয়ার কবিরের টকশোতে বক্তব্যকে ভিত্তি করে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে এবং সরকার অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, লেখক ও গবেষক শাহরিয়ার কবির দীর্ঘদিন ধরে চরমপন্থি মতাদর্শ, সন্ত্রাসবাদের ঝুঁকি এবং মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধ নিয়ে কাজ করে আসছেন। এসব কারণে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই লেখক শিশুসাহিত্য, গবেষণা এবং গণমাধ্যমে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছিলেন এবং বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর সভাপতি।

ইউএনএইচআরসি বলেছে, শাহরিয়ার কবিরের বিচারকাজ যেন আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হয়, সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি তার অধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সুত্রঃ বিডিনিউজ২৪

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au