চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় নারী-শিশুসহ ৫ যাত্রী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের ওপর লরি উঠে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। এ ঘটনায় আহত…
মেলবোর্ন, ২৩ নভেম্বর- টানা ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের সময় টিএফআই এবং জেআইসি সেলে বিরোধী মতের মানুষদের তুলে নিয়ে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে তাদের প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়। এরপর একে একে সবাইকে হাজতখানায় নেওয়া হয়। আজ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে দুই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন এবং পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের বিষয়েও আদেশ হতে পারে।
হাজির করা ১৩ কর্মকর্তা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম, মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ঘিরে সকাল থেকে পুলিশ, র্যাব ও বিজিবির ব্যাপক নিরাপত্তা দেখা গেছে। দায়িত্বশীলরা জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত আছেন।
আগের নির্ধারিত শুনানির দিন ছিল ২০ নভেম্বর। তবে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে আজকের দিন ঠিক করা হয়। গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এই ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজিরে দুই জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় টিএফআই সেলের নির্যাতনের ঘটনায় শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন ও বেশ কয়েকজন র্যাব কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা বর্তমানে কারাবন্দি।
অন্য মামলায় জেআইসি বা আয়নাঘরে গুমের অভিযোগে ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলায়ও শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকের নাম আছে। আসামিদের মধ্যে আছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, লে. জেনারেল সাইফুল আলম, লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরীসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। এ মামলায় তিনজন কারাগারে থাকলেও বাকিরা এখনও পলাতক।
দুটি মামলাই এখন বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং আজকের শুনানিকে এ কারণে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au