বাংলাদেশ

এবার বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর ‘তৌহিদী জনতা’র হামলা

  • 6:56 pm - November 23, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার
মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ নভেম্বর- মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত হয়েছেন। রোববার সকালে শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে (বিজয় মেলা মাঠ) এ ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন জানান, আহতরা হলেন- শিবালয় উপজেলার সাঁকরাইল গ্রামের বাউল আব্দুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল এবং সিংগাইর উপজেলার তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে ছোট আবুল সরকার নামে চেনেন।

তিন বাউলের ওপর হামলার সময়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম-ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধন আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা তৈরি হয়।

পুলিশ জানায়, দুই পক্ষের কর্মসূচি সংঘর্ষ এড়াতে আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। সকাল ৯টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। সমাবেশ থেকে বেরিয়ে বিক্ষিপ্তভাবে একটি অংশ বাউল ভক্তদের ওপর হামলা চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলার সময় তৌহিদী জনতার একজন মাওলানা ও শৈলকড়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলীমও আহত হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au