শিক্ষা

ঢাকা মেডিক্যাল কলেজে একাডেমিক কার্যক্রম ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত

  • 12:35 am - November 24, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর-  ভূমিকম্পের ধাক্কার পর শিক্ষার্থীদের মানসিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার অন্যতম বৃহৎ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিক্যাল কলেজে ২৯ নভেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদিত এই সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের মধ্যে যে মানসিক চাপ তৈরি হয়েছে তা কমানোর সুযোগ করে দিতে এবং প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে কয়েক দিনের জন্য পাঠদান ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও পেশাগত এমবিবিএস পরীক্ষা একই সময় পর্যন্ত স্থগিত করেছে।

কলেজ প্রশাসন জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবনগুলোর কাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসাসেবা এবং হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক থাকলেও একাডেমিক কার্যক্রম সাময়িক বিরতি দেওয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়, সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৩০ নভেম্বর থেকে নিয়মিত কার্যক্রম আবার শুরু হবে।

 

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au