সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছর বয়সী এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে কিশোরীর শরীরের বিভিন্ন…
মেলবোর্ন, ২৪ নভেম্বর- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির চার সদস্য এবং জান্তা সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের কক্সবাজার ব্যাটালিয়ন। রোববার দুপুরে গাছবুনিয়া পাড়ায় তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে ৩৪ বিজিবি।
বিজিবির কর্মকর্তাদের ভাষ্য, সীমান্ত পিলার ৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঢুকে পড়েন পাঁচজন। তারা পথ হারিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে দাবি করেন। স্থানীয়দের কাছে আশ্রয় চাইলে বিষয়টি বিজিবিকে জানানো হয় এবং পরে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে আছেন বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন, সদস্য সোয়েথুরা, অং সান হতু এবং কিয়াও জায়ের লিন। তাদের সঙ্গে আটক হন জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের পরিচয় ও উদ্দেশ্য যাচাইয়ের কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও অনুসরণ করা হবে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মিয়ানমারের ভেতরে চলমান সংঘর্ষের কারণে তারা ক্যাম্প ছেড়ে পালিয়ে আসেন। পরিস্থিতি বিবেচনায় ঘুমধুম সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au