বাংলাদেশ

জকসু নির্বাচনে খসড়া তালিকায় ভিপি পদে ১২ প্রার্থী, জিএস ১১

  • 3:35 pm - November 24, 2025
  • পঠিত হয়েছে:১৯৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ নভেম্বর- জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসুর নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত খসড়া তালিকায় ভিপি পদে ১২ এবং জিএস পদে ১১ জনের নাম নিশ্চিত করা হয়।

তালিকা অনুযায়ী সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসরুফ আহমেদ, তাওসিন ইসলাম, জীবন চন্দ্র সাদিত, ইয়াসিন আহমেদ, মাহমুদ হোসেন তানজীদ, রিয়াজুল ইসলাম, রাকিব হাসান, আল ইমরান হোসেন, কিশোয়ার আঞ্জুম সাম্য, গৌরব ভৌমিক, রাকিব এবং চন্দন কুমার দাশ।

জিএস পদে লড়বেন খন্দকার সালিল আলম, আরিফুজ্জামান টিংকু, উম্মে হানি সেবা, শাহ আহমেদ রেজা, ফয়সাল মুরাদ, আব্দুল আলিম আরিফ, রাশিদুল ইসলাম, খাদিজাতুল কোবরা, উম্মে মাবুদা, মেহেদী হাসান শুভ এবং ইভান তাহসীব।

এজিএস পদে ১৩ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় রয়েছেন। তাদের মধ্যে আছেন শাহরিয়ার রহমান আবির, শামসুল আলম মারুফ, ফাহিম ফয়সাল, মাসুদ রানা, গৌরাঙ্গ দাস, জহিরুল ইসলাম সোহাগ, শাহিন আলম, রিফাত ইসলাম, নাফিউদ্দিন জিসান, তামজিদ ইমাম, আতিকুল ইসলাম তানজিল, শরীফ হোসেন এবং সরোয়ার হোসেন।

অন্যান্য পদেও বেশ প্রতিযোগিতা দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ১৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি পদে ৯ জন, স্বাস্থ্য ও পরিবেশ পদে ৬ জন, আইন ও মানবাধিকার পদে ৫ জন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন প্রার্থী রয়েছেন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ৫ জন, পরিবহন সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ পদে ১৪ জন এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে ছাত্রসমাজে ইতোমধ্যে উৎসাহ ও আলোচনা বাড়তে শুরু করেছে।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au